প্রতিবেদক, বিডিজেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা নতুন মামলায় পৃথকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।
সাবেক এসব আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত পৃথক পৃথক নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, একাধিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ৭১ টেলিভিশনের সাবেক প্রধান মোজাম্মেল হক বাবু, ৭১ টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া, যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিন ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, ভাটারা থানার আরেক মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে গত শুক্রবার (১১ এপ্রিল) তাঁকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।