logo
খবর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ডিসেম্বর ২০২৪
Copied!
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু
মো. মামুন। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে মো. মামুন (৪০) নামের এক প্রবাসী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেহের বাপের বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

খবর প্রথম আলোর।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সিএনজিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে সরফভাটায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ ঘটনার সমাধান করতে রোববার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সালিস বৈঠক বসে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। পরে দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে মামুন চৌধুরী নামের এক প্রবাসী মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. শাহেদ বলেন, হাসপাতালে আনার আগেই মামুনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা একাধিক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

রাঙ্গুনিয়া দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চালকদের মধ্যে সমস্যার সমাধান করতে যুবদলের কয়েকজনসহ দুই পক্ষ সালিসে বসে। সেখানে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। আহতের সংখ্যা এখনো জানা যায়নি। লাশ এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে