logo
খবর

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আরও ৩০ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স অনুমোদন

আব্দুস সবুর১৬ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আরও ৩০ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স অনুমোদন
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আরও ৩০টি রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্সের অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। উপদেষ্টা আসিফ নজরুলের বিদায়ী কর্মদিবসের তিন সপ্তাহ আগে এই অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। এর আগে অর্থনৈতিক শ্বেতপত্রের সুপারিশ উপেক্ষা করে ২৫২টি এজেন্সির লাইসেন্স অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

চলতি বছরের ২০ জানুয়ারি মন্ত্রণালয়ের আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত এক অনুমোদনে এজেন্সিগুলোর তালিকা দেখা যায়। আর এর আগে ২০২৫ সালের ৪ নভেম্বর ২৫২টি লাইসেন্সের অনুমোদন দিয়ে সমালোচনার মুখে পড়েছিল এই মন্ত্রণালয়। নতুন লাইসেন্স দেওয়ার কারণে এই খাতের অস্থিরতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নাম প্রকাশ না করে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা (যুগ্ম সচিব) বলেন, সর্বশেষ ৩০টি লাইসেন্সের অনুমোদন আগের ২৫২টার সঙ্গে হওয়ার কথা ছিল। কিন্তু ওই আবেদনকারীদের তদন্ত রিপোর্ট সম্পন্ন না হওয়ায় দেরিতে তাদের অনুমোদন হয়েছে।

লাইসেন্স পাওয়া ৩০টি এজেন্সি হলো- মেসার্স এমি ওয়ার্কফোর্স লিমিটেড, ট্রিপলিংক ওভারসীজ, মেটা ওভারসিজ, বেবেইলস ম্যানপাওয়ার এক্সপোর্ট, এন ই বিএল ওবারসিজ, অরিক্স সার্ভিসেস, দ্য ইউনিভারসেল রিক্রুটিং নেটওয়ার্ক, ইমার রিক্রুটমেন্ট সার্ভিস, আমেরিকা বাংলাদেশে ইন্টারন্যাশনাল, সুপ্রিম গ্লোবাল, এভেন্ট্রা রিক্রটিং সল্যুশন, সাইফ ইন্টারন্যাশনাল, জমজম গেটওয়ে, রিক্রুটিং এক্সপোর্ট লিমিটেড, সাউথ লিংক ওভারসিজ, বি এম ওভারসিজ, এনএইচবি লিমিটেড, এ কোম্পানি ইন্টারন্যাশনাল, মেসার্স ইজি ওভারসিজ, কায়ান ওভারসিজ, মাহবুব ওভারসিজ, বিসি বাজার বিডি লিমিটেড, স্পিরিট ওভারসিজ, ওয়ার্ল্ড ট্রিপ ইন্টারন্যাশনাল, শিখা ব্রাদার্স লিমিটেড, মোহাম্মদপুর ইন্টারন্যাশনাল এবং ফ্রেন্ডস রিক্রুটমেন্ট ওয়ার্ল্ড।

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে