logo
খবর

বাংলাদেশি হজযাত্রীদের ২০ শতাংশকে মদিনা দিয়ে যেতে হবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ ডিসেম্বর ২০২৫
Copied!
বাংলাদেশি হজযাত্রীদের ২০ শতাংশকে মদিনা দিয়ে যেতে হবে
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে হওয়া হজ চুক্তি অনুযায়ী আগামী বছর হজে মদিনা দিয়ে ২০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী গমন এবং ৩০ শতাংশ হজযাত্রীকে ফিরতে হবে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

এমন নিয়মের কথা জানিয়ে বুধবার (১০ ডিসেম্বর) প্রথম সারির হজ এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, হজ চুক্তি ২০২৬ (১৪৪৭ হিজরি) মোতাবেক সরকারি ও বেসরকারি মাধ্যমের মোট হজযাত্রীর ২০ শতাংশ মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরব গমন এবং ৩০ শতাংশ প্রত্যাগমন (ফেরা) করবেন। সে পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রথম সারির এজেন্সিগুলোর এভাবে হজযাত্রীদের মদিনা আল মোনাওয়ারা দিয়ে সৌদি আরবে গমন এবং প্রত্যাগমনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ অবস্থায় আগামী হজ মৌসুমে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরব গমন ও প্রত্যাগমনের সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

গত ১১ নভেম্বর বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের হজ চুক্তি হয়। এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবের মক্কায় পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে