logo
খবর

জুলাই–সেপ্টেম্বরে প্রবাসী আয় বেশি এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ নভেম্বর ২০২৪
Copied!
জুলাই–সেপ্টেম্বরে প্রবাসী আয় বেশি এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে
ছবি: সংগৃহীত

চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) বাংলাদেশে ৬৫৪ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। এ অর্থের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে।

দেশটি থেকে ১০৩ কোটি ২১ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র (৯২ কোটি ৩ লাখ ডলার) ও সৌদি আরব (৮৫ কোটি ৮৮ লাখ ডলার)।

প্রবাসী আয় আসার দিক থেকে শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রবাসী আয়ের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

জুলাই–সেপ্টেম্বর মাসে প্রবাসীরা বিদেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠিয়েছেন ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) ১২৬ কোটি ৩৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ট্রাস্ট ব্যাংক (৬২ কোটি ৫ লাখ ডলার) ও অগ্রণী ব্যাংক (৪৭ কোটি ২৮ লাখ ডলার)।

বেশি আয় এসেছে ঢাকা জেলায়

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রবাসী আয়ের জেলাভিত্তিক থেকে তথ্য অনুযায়ী প্রবাষী আয় সবচেয়ে বেশি এসেছে ঢাকা জেলায়—২১৩ কোটি ৮৭ লাখ ডলার। আর এ সময়ে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে বান্দরবানে, মাত্র ৪৫ লাখ ডলার।

এতে দেখা গেছে, দেশের আটটি বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি। আর রংপুর ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে, প্রায় ৪৭ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম (২৮ শতাংশ), সিলেট (৯ শতাংশ), খুলনা (৫ শতাংশ), রাজশাহী (৪ শতাংশ) ও বরিশাল (৩ শতাংশ) বিভাগ। আর সবচেয়ে কম প্রবাসী আয় আসা দুই বিভাগ হলো (২ শতাংশ করে) রংপুর ও ময়মনসিংহ।

অন্যদিকে গত বছরের জুলাই–সেপ্টেম্বর ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৩ দশমিক ৩২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসের পর থেকে প্রতি মাসেই প্রবাসী আয় বেড়েছে। জুলাইয়ে ১৯১ কোটি ৩৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল, যা বেড়ে আগস্টে ২২২ কোটি ৪২ লাখ ও সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার হয়েছে। তবে সর্বশেষ অক্টোবর মাসে সামান্য কমে তা ২৩৯ কোটি ডলার হয়েছে। তবে অক্টোবরে কোন জেলায় কত প্রবাসী আয় এসেছে, সে তথ্য বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি।

আয়ে শীর্ষ পাঁচ জেলা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও নোয়াখালী জেলার অবস্থান। জুলাই–সেপ্টেম্বরে ঢাকা জেলায় ২১৩ কোটি ৮৭ লাখ ডলার, চট্টগ্রাম জেলায় ৫৩ কোটি ৮৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এ ছাড়া কুমিল্লায় ৩৬ কোটি ২৫ লাখ, সিলেটে ৩১ কোটি ১৩ লাখ ও নোয়াখালী জেলায় ১৯ কোটি ৪৬ লাখ ডলার প্রবাসী আয় এসেছে একই সময়ে। সব মিলিয়ে জুলাই–সেপ্টেম্বরে মোট প্রবাসী আয়ের ৫৪ দশমিক ২০ শতাংশই এসেছে এই পাঁচ জেলায়।

কম আয় যেসব জেলায়

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে বান্দরবান জেলা। এই জেলায় তিন মাসে এসেছে মাত্র ৪৫ লাখ ডলার। প্রবাসী আয়ে একেবারে শেষ দিকে থাকা অপর চারটি জেলা হলো লালমনিরহাট, রাঙামাটি, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। লালমনিরহাটে ৫৭ লাখ ডলার, রাঙামাটিতে ৫৮ লাখ, পঞ্চগড়ে ৬৭ লাখ ও ঠাকুরগাঁওয়ে ৯১ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এক কোটি ডলারের কম রেমিট্যান্স এসেছে, এমন আরও দুটি জেলা হলো খাগড়াছড়ি (৯৩ লাখ ডলার) ও জয়পুরহাট (৯৫ লাখ ডলার)।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

২ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৩ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৩ দিন আগে