বিডিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে সহিংসতার ঘটনায় কোনো অজুহাত চলবে না। সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।
ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সাংবাদিক দাবি করেন, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন হাজারের বেশি পুলিশ সদস্য (পুলিশ সদর দপ্তর ৪৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে) নিহত হয়েছেন এবং ৪০০–এর বেশি থানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সমন্বিত পরিকল্পনার আওতায় সংঘবদ্ধ বিক্ষোভকারীদের দ্বারা আওয়ামী লীগের অনেক সদস্য আক্রান্ত হয়েছেন। যে সমন্বিত পরিকল্পনার কথা ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেছেন। এ অবস্থায় রাজনৈতিক পরিচয়নির্বিশেষে সব ভুক্তভোগীর ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।
জবাবে ম্যাথু মিলার বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি, সহিংসতার পক্ষে কোনো অজুহাত থাকতে পারে না। হোক সেটা (সহিংসতা) শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অথবা বিক্ষোভকারীরা যদি নিজেরাও সহিংসতা করে থাকেন, তাহলেও। সহিংসতার জন্য যে–ই দায়ী হোক না কেন, তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।’
সংবাদ ব্রিফিংয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় চট্টগ্রামে সাংস্কৃতিক মঞ্চে ইসলামি গান পরিবেশন নিয়ে বিভিন্ন প্রতিবেদনে আসা তথ্যের প্রতিও ম্যাথু মিলারের দৃষ্টি আকর্ষণ করা হয়। জানতে চাওয়া হয়, এ ঘটনা যুক্তরাষ্ট্র প্রশাসন কীভাবে দেখছে?
এর জবাবে ম্যাথু মিলার বলেন, তাঁরা বাংলাদেশসহ সব দেশেই ধর্মীয় স্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিষয়টি জেনে পরে সাংবাদিককে জানাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৪ অক্টোবর (সোমবার) এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়েছে, জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা হয়রানি করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানসংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না।”
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন জেড আই খান পান্না বিবিসি বাংলাকে বলেছেন, ফৌজদারি অপরাধের জন্য দায়মুক্তির কোনো সুযোগ নেই, “এখন যে প্রচেষ্টা চলছে তার সবই অবৈধ।”
আরেকজন মানবাধিকার কর্মী নূর খান লিটন বিবিসি বাংলাকে বলেছেন, ফৌজদারি অপরাধ থাকলে সেটি নির্দেশনা দিয়ে আইনি প্রক্রিয়ার বাইরে রাখার সুযোগ থাকে না।

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।