প্রতিবেদক, বিডিজেন

পাঁচ দফা দাবিতে রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে জড়ো হন। পরে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এতে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোডসহ আশপাশে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৫ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ ৭ কলেজের শিক্ষার্থীদের অপমান করেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। তারা জানান, তাদের পাঁচ দফা দাবি মেনে নিতে এবং সহ–উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি
১. ২০২৪-২৫ সেশন থেকেই ৭ কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করা;
২. শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা;
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা;
৪. ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে;
৫. কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে।
এদিকে সড়ক অবরোধের কারণে ওই এলাকায় আটকা পড়ে যাত্রীবাহী বাসসহ অসংখ্য গাড়ি। এক পর্যায়ে আটকা পড়া বাস থেকে যাত্রীরা নেমে হেঁটে কলাবাগানে যান। সাভার, মিরপুর ও টঙ্গী থেকে ছেড়ে আসা বাসগুলো কলাবাগান পর্যন্ত এসে আবার ওই গন্তব্যে ফিরে যায়। যাত্রীরা কলাবাগান থেকে ওই সব বাসে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।