logo
খবর

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক, বিডিজেন১০ ঘণ্টা আগে
Copied!
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
ছবি: ফেসবুক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। এরপর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে সচিবালয়ে নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকটি শুরু হয়।

আজ বেলা ১১টার দিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর দুপুর ১২টার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরাও সঙ্গে ছিলেন।

মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সচিবালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন। সচিবালয়ে গিয়ে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুরের পর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। মূলত এটি পরিচিতিমূলক। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন নতুন প্রধানমন্ত্রী।

গতকাল মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। রাতে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।

আরও দেখুন

সৌদি ফেরত এক নারীর পরিবারের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি

সৌদি ফেরত এক নারীর পরিবারের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি অসুস্থ ও মানসিকভাবে অসংলগ্ন ছিলেন।

৯ ঘণ্টা আগে

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। মূলত এটি পরিচিতিমূলক। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন নতুন প্রধানমন্ত্রী।

১০ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের কোনো শ্বেতপত্র প্রকাশ করা হবে না: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কোনো শ্বেতপত্র প্রকাশ করা হবে না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে।’’ তিনি বলেন, ‘‘চ্যালেঞ্জ নিয়ে এসেছি, দেশ গঠন করার চ্যালেঞ্জ আমাদের। মন্ত্রিসভা মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করব। গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য।’’

১৪ ঘণ্টা আগে

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

১৫ ঘণ্টা আগে