logo
খবর

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

প্রতিবেদক, বিডিজেন১৫ জানুয়ারি ২০২৬
Copied!
সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা
ছবি: শরিফুল হাসানের ফেসবুক

সৌদি আরব থেকে ফেরত আসা ৬৪ বাংলাদেশিকে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন টিম।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসানের এক ফেসবুক পোস্টে এ জানিয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, গতকাল বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির যৌথ সহযোগিতায় তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রবাস ফেরতদের সহায়তায় বিমানবন্দরে একটা কাঠামো বা এসওপি করা গেলে এই কাজটা টেকসই হবে বলেও লিখেছেন তিনি।

ফেসবুক পোস্টে শরিফুল হাসান বলেন, ‘‘সৌদি থেকে ফেরত

৬৪ জনকে বাড়ি যাওয়ার জন্য জনপ্রতি ৩ হাজার করে সর্বমোট ১ লাখ ৯২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

BRAC emergency assistance 2

শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়। রোজ এভাবে বাংলাদেশিরা ফিরছেন। প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির যৌথ সহায়তায় আমরা তাদের প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা এবং পরে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করি।‌

পোস্টে তিনি আরও বলেন, গত নয় বছর ধরে এই কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন। সিভিল এভিয়েশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, এভসেক, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএনসহ সবার সহযোগিতায় গত আট বছরে ৩৮ হাজারেরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে। আমাদের অভিজ্ঞতা বলে, বিদেশ ফেরতদের সহায়তায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা কাঠামো বা এসওপি করা গেলে এই কাজটা টেকসই হবে। আশা করছি একদিন আমরা আমাদের প্রবাসীসহ সবার জন্য একটা মানবিক রাষ্ট্র গড়তে পারব।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে