logo
খবর

বকেয়া বেতনের দাবিতে সিলেটে আন্দোলনে শ্রমিকেরা, চা উৎপাদনে ধস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ নভেম্বর ২০২৪
Copied!
বকেয়া বেতনের দাবিতে সিলেটে আন্দোলনে শ্রমিকেরা, চা উৎপাদনে ধস
সিলেটের লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া ও দলদলি চা বাগানের শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

সিলেটে বকেয়া বেতনের দাবিতে টানা আন্দোলনে নেমেছেন চা শ্রমিকেরা। সাত সপ্তাহের বকেয়া মজুরি এবং ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে টানা ১৫ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ন্যাশনাল টি কোম্পানির কয়েক হাজার চা-শ্রমিক।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া ও দলদলি চা বাগানের কয়েক শ শ্রমিক।

এ সময় চা শ্রমিকেরা জানান, টানা ১৫ দিনের মতো আমরা আন্দোলন করছি। আমাদের বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন অজুহাতে মজুরি দিচ্ছেন না বাগান মালিক বা কোম্পানিগুলো। তবে বাগানের ম্যানেজার বা অন্যরা ঠিকই বেতন পাচ্ছেন। এ ছাড়া, শ্রমিকদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আদায় করেও তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি।

কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) মালিকানাধীন ১২টি কারখানা। যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে পাতা। চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও এর প্রভাব পড়বে।

এ ব্যাপারে ন্যাশনাল টি কোম্পানির জেনারেল ম্যানেজার এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

দেশের ১৬৮টি চা বাগানের মধ্যে ১৩৬টির অবস্থান সিলেট বিভাগের তিন জেলায়। ১৮৫৪ সালে সিলেটের মালনিছাড়া চা-বাগান থেকেই বাংলাদেশের চা উৎপাদন শুরু হয়। এসব চা বাগানে কাজ করেন কয়েক লাখ চা-শ্রমিক।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে