logo
খবর

পিকেএসএফে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ মার্চ ২০২৬
Copied!
পিকেএসএফে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল রোববার ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনের মিলনায়তন-১-এ একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন মহাব্যবস্থাপক মো. মেছবাহুর রহমান। এরপর নির্ধারিত বিষয়ের ওপর উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের বিভিন্ন পর্যায়ের নারী কর্মকর্তারা।

ব্যবস্থাপক মাহমুদা মোরশেদ দিবসটির মূল প্রতিপাদ্যের ওপর আলোকপাত করেন। ব্যবস্থাপক জেসমিন আরা ‘নারীর কর্ম পরিবেশ’ এবং উপ-ব্যবস্থাপক আনিকা জামান তাসনীম ‘দরিদ্র নারী ও নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা’ বিষয়ে দুটি উপস্থাপনা প্রদান করেন।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে পিকেএসএফের বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে চেয়ারম্যান নারী ও কন্যার অধিকার সুরক্ষায় এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে