logo
খবর

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ এপ্রিল ২০২৫
Copied!
প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

নরসিংদী জেলার শিবপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীর গোপনে ধারণ করা ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আল মামুন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

খবর আজকের পত্রিকার।

এর আগে বুধবার ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।

আল মামুন উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রামের বাসিন্দা।

অভিযোগে জানা যায়, রাতে নিজ ঘরে প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিওকলে কথা বলেন ভুক্তভোগী। এ সময় মামুন বেড়ার ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাঁর সন্তানকে অপহরণ করার হুমকি দেন।

এ ঘটনায় বুধবার শিবপুর মডেল থানায় মামুনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সকালে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আটক মামুন গোপনে ভিডিও ধারণ করে টাকা দাবি করলে ভুক্তভোগী পরিবার বুধবার একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তকে আজ সকালে আটক করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে