logo
খবর

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিবেদক, বিডিজেন১৮ মে ২০২৫
Copied!
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে ১৬ মে সকাল ১০টায়। আবেদনের শেষ তারিখ ১ জুন (২০২৫) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

নিয়মিত প্রার্থী কারা

গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই নিয়মিত (রেগুলার) প্রার্থী। তাদের জন্য কোনো ফি প্রযোজ্য নয়। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে “Regular Candidate” অপশন নির্বাচন করতে হবে।

রেজিস্ট্রেশন নম্বর, কন্ট্র্যাক্ট ডেট ও জন্মতারিখ দিয়ে লগইন করে ধাপে ধাপে প্রোফাইল সাবমিট করতে হবে। প্রাপ্ত ইউজার আইডি সংরক্ষণ করতে হবে, যা দিয়ে পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

রিঅ্যাপিয়ার্ড প্রার্থী কারা

যারা ২০২৩ সালের ১৭ নভেম্বর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই বছর ২৩ ডিসেম্বরের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বা অংশ নেননি, তারা রিঅ্যাপিয়ার্ড প্রার্থী। তাদের অনলাইনে ফরম পূরণের পাশাপাশি ১ হাজার ৬২০ টাকা পরীক্ষার ফি টেলিটক মোবাইল থেকে দিতে হবে।

ওয়েবসাইটে “Reappeared Candidate” অপশন বেছে নিয়ে নির্ধারিত তথ্য দিয়ে ফরম পূরণ ও সাবমিট করতে হবে।

SMS এর মাধ্যমে ফি দিতে হবে: ১ম SMS: BAR স্পেস USER ID পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

২য় SMS: BAR স্পেস YES স্পেস PIN পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফি দেওয়া সফল হলে প্রার্থীর মোবাইলে USER ID ও PASSWORD পাঠানো হবে। এটি সংরক্ষণ করতে হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড

২১ জুন (২০২৫) সন্ধ্যা ৭টায় পরীক্ষা শুরুর দিন সকাল ৮টা পর্যন্ত অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে।

পরীক্ষাকেন্দ্র–সম্পর্কিত তথ্য পরে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সতর্কতা: নির্ধারিত সময়সীমা পেরিয়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ফি প্রদানের ও অনলাইন সাবমিশনের সব তথ্য নির্দিষ্ট টেলিটক নম্বর (১৬২২২, ০১৫৫০১৫৫৫৫৫) থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে