বিডিজেন ডেস্ক

সুনামগঞ্জে ৩ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
খবর আজকের পত্রিকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাওর থেকে পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়া নামে এক ব্যক্তির ৩টি গরু হারিয়ে যায়। রাত ৯টার দিকে পার্শ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামে হারানো গরুগুলো খুঁজে পান তিনি। গরুগুলো আনতে গেলে চোর সন্দেহে রাজনগর গ্রামের খোরশেদ মিয়ার লোকজন দুদু মিয়ার ওপর হামলা করে।
খবর পেয়ে দুদু মিয়ার পক্ষের ও গোতগাঁও গ্রামের কিছু লোক দুদু মিয়াকে উদ্ধারের জন্য গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুদু মিয়া (৬৫), ময়না মিয়া (৪৫), জুবেল মিয়া (৩৫), টিপু মিয়া (১৮) ও শামছু মিয়াকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় ইউপি মেম্বার) মজুমদার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘উভয় গ্রামের মুরব্বিদের মধ্যে আলোচনা চলছে। আশা করছি সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: আজকের পত্রিকা

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।