logo
খবর

সাইবার সুরক্ষা অধ্যাদেশে জাতীয় সংগীত ও পতাকার অবমাননার ধারা যুক্ত, বাদ সাইবার বুলিং

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জানুয়ারি ২০২৫
Copied!
সাইবার সুরক্ষা অধ্যাদেশে জাতীয় সংগীত ও পতাকার অবমাননার ধারা যুক্ত, বাদ সাইবার বুলিং
প্রতীকী ছবি: সংগৃহীত

সাইবার সুরক্ষা অধ্যাদেশের অনুমোদিত খসড়ায় পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। এতে যুক্ত হয়েছে জাতীয় পতাকা বা জাতীয় সংগীতের বিরুদ্ধে প্রচারণার শাস্তির বিধান। অন্যদিকে বাদ দেওয়া হয়েছে বিতর্কিত সাইবার বুলিংয়ের বিধান। তবে বেআইনি প্রবেশ বা হ্যাকিংয়ের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধান যুক্ত করা হয়েছে।

গত বছরের (২০২৪) ২৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া অনুমোদন হয়। সরকার বলেছিল, এ অধ্যাদেশ দ্বারা সাইবার স্পেস এবং একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত হবে।

কিন্তু অনুমোদিত খসড়াটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেখানে ধারা ২৫–এ সাইবার বুলিংয়ের নামে একটি বিধান যুক্ত করা হয়। এই বিধানে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা আদান-প্রদান প্ল্যাটফর্ম, ওয়েবসাইট বা সাইবার স্পেসে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান বা হয়রানি করা, মিথ্যা বা ক্ষতিকর তথ্য, অপমানজনক বার্তা, গালিগালাজ, গুজব বা মানহানিকর কনটেন্ট ছড়ানোর মাধ্যমে কোনো ব্যক্তির সুনাম বা মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ ছিল।

নাগরিক সমাজের বিভিন্ন পক্ষ থেকে এই বিধানের বিরোধিতা করে বলা হয়, এতে বাক্‌স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার সুযোগ তৈরি হবে। সাগরিক সমাজের বিরোধিতায় ‘সাইবার বুলিং’ বাদ দেওয়া হয়েছে। তবে যৌন হয়রানির প্রসঙ্গ যুক্ত করা হয়েছে।

আগের ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে জাতীয় পতাকা ও সংগীতের অবমাননার শাস্তির বিধান ছিল। কিন্তু অনুমোদিত নতুন খসড়ায় তা বাদ পড়ে। এবার তা যুক্ত করে বলা হয়েছে, ডিজিটাল, ইলেকট্রনিক মাধ্যমে জাতীয় পতাকা, জাতীয় সংগীতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কোনো প্রোপাগান্ডা, প্রচারণা চালালে ৩ বছরের কারাদণ্ড বা অনধিক ৩০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

আরও যেসব উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, তার মধ্যে রয়েছে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলে নাগরিক সমাজের উপযুক্ত প্রতিনিধি সদস্য হিসেবে যুক্ত হতে পারবেন।

প্রতারণার জন্য নিজের পরিচয় গোপন বা কারও জাতীয় পরিচয়পত্র বিকৃত করলে বা অন্যের তথ্য নিজের বলে প্রদর্শন করলে তবে তা সাইবার সন্ত্রাস হিসেবে বিবেচিত হবে। ধারা ২৭–এ ধর্মীয় বিদ্বেষের সঙ্গে জাতিগত বিদ্বেষ ও ঘৃণার প্রসঙ্গও যুক্ত হয়েছে।

এ ছাড়া অধ্যাদেশের খসড়ার ৮ ধারায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আধেয় (কনটেন্ট) ব্লকের অনুরোধ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ধারারও সমালোচনা রয়েছে। ধারাটি একই রেখে নতুন করে যুক্ত হয়েছে যে যেসব কনটেন্ট ব্লক হবে, সরকার তা জনস্বার্থে প্রকাশ করবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে