logo
খবর

রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে পিটুনি দিয়ে যুবককে হত্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে পিটুনি দিয়ে যুবককে হত্যা
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মো. রুবেল (৩০) নামের এক যুবককে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার পর উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, চোর সন্দেহে রুবেলকে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।

খবর প্রথম আলোর।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে রুবেল এক আত্মীয়ের মালিকানাধীন সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য ঘর থেকে বের হন। গ্যাস নিয়ে ফেরার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে কিছু স্থানীয় ব্যক্তি গতি রোধ করেন। পরে তার বিরুদ্ধে চুরির অভিযোগ করে পিটুনি দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে স্থানীয় লোকজন পুলিশকে ফোন দিয়ে ঘটনাটি জানান। এরপর পুলিশের সদস্যরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।

রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে লালানগর ৫ নম্বর ওয়ার্ডে তার শ্বশুরবাড়িতে থাকতেন। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক। পরিবারে তার ৬ বছরের একটি সন্তান রয়েছে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে পিটুনি দিয়ে রুবেলকে হত্যা করা হয়। এ ঘটনায় রুবেলের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত অজ্ঞাতনামা। রুবেলের সঙ্গে ঘটনাস্থলে আরও ২ জন ছিলেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে