logo
খবর

ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে প্রবাসী নিহত, বাড়িতে আগুন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ নভেম্বর ২০২৫
Copied!
ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে প্রবাসী নিহত, বাড়িতে আগুন
ঝিনাইদহ জেলার মানচিত্র

ঝিনাইদহের সদর উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কম্বোডিয়াপ্রবাসী নিহত হয়েছেন।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

নিহত ব্যক্তির নাম মাহবুব হোসেন (৪০)। তিনি কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে। মাহবুব সম্প্রতি ছুটিতে কম্বোডিয়া থেকে দেশে ফিরেছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কালা ও লক্ষ্মীপুর গ্রামের লোকজনের মধ্যে একটি জমি লিজ নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

কালা গ্রামের বাতুল বিশ্বাস সিরাজ মিয়ার কাছ থেকে জমি লিজ নিয়ে ফসল চাষ করতেন। সম্প্রতি সিরাজ মিয়া বাতুলকে লিজের টাকা ফেরত দিয়ে জমি ফেরত চান।

কিন্তু সেই জমিতে ইতিমধ্যে ফসল ফলানো চলছে বলে বাতুল ফসল কাটা শেষ না হওয়া পর্যন্ত জমি ছাড়তে অস্বীকৃতি জানান।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দুই গ্রামের প্রতিনিধিদের নিয়ে সালিশ বসে, কিন্তু কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

আজ শনিবার সকাল ১০টার দিকে কালা-লক্ষ্মীপুর মাঠে বাতুল বিশ্বাস ও সিরাজ মোল্লার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে, সিরাজের সমর্থকেরা মাহবুবকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

তাকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টার দিকে তিনি মারা যান।

ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাতুলের সমর্থকেরা সিরাজ মোল্লার সমর্থকদের দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে