logo
খবর

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের সময় গণপিটুনি, আহত ২০

সংবাদদাতা, গাজীপুর০৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের সময় গণপিটুনি, আহত ২০
ছবি: সংগৃহীত

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাসায় হামলা ও ভাঙচুর চালানোর সময় স্থানীয়দের পিটুনিতে অন্তত ২০ জন আহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় এলাকাবাসী টের পেয়ে তাদের পিটুনি দেয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখানে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু যুবক ভাঙচুর চালাতে থাকলে ‘ডাকাত ডাকাত’ বলে এলাকাবাসী একজোট হয়ে বাড়ি ঘেরাও করে তাঁদের বেধড়ক পেটায়। এতে অন্তত ২০ জন আহত হয়।

তিনি আরও বলেন, ‘আহতরা বয়সে সবাই তরুণ। তাদের বেশির ভাগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।’

আরিফুর রহমান জানান, ১৫ জনের মতোকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সিয়াম নামে একজনের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে মোজাম্মেল হকের বাড়িতে কতিপয় লোকজন হামলা করতে আসে। এসময় ডাকাত আক্রমণ করেছে- এমন প্রচার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের আটক করে মারধর করে।

খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত ১১টার দিকে আহত ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম দেখা যায়।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ জানান, ১১টা পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১২ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে