logo
খবর

বিদেশে বাংলাদেশ মিশনে প্রবাসীদের সেবার নতুন ফি: সর্বোচ্চ ৮৫ ডলার, সর্বনিম্ন ১০

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ এপ্রিল ২০২৫
Copied!
বিদেশে বাংলাদেশ মিশনে প্রবাসীদের সেবার নতুন ফি: সর্বোচ্চ ৮৫ ডলার, সর্বনিম্ন ১০
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানিয়েছে।’ ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশের মোট ৮০টি মিশনকে ৭টি অঞ্চলে ভাগ করে প্রবাসীদের বিভিন্ন ধরনের কনস্যুলার সেবার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করেছে সরকার। এতে সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৮৫ (ইউএস) ডলার, আর সর্বনিম্ন ফি ১০ ডলার। কাজগুলোকে ৩ ভাগ করে জরুরি সেবা ও সাধারণ সেবার জন্য আলাদা ফি ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অঞ্চলভিত্তিক ফি নির্ধারণের প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে।

খবর আজকের পত্রিকার।

গত ২৭ ফেব্রুয়ারি দেওয়া প্রস্তাব অনুমোদনের কথা গত ২৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনোয়ারা পারভীন মিতু স্বাক্ষরিত স্মারকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বিদেশে মিশনগুলোয় সেবাগ্রহীতাদের ধরন ও বাংলাদেশি কর্মীদের অবস্থান বিবেচনায় রেখে এই ফি নির্ধারণ করা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফ্লোরিডা, কানাডার অটোয়া ও টরন্টো, ব্রাজিলের ব্রাসিলিয়া, মেক্সিকোর মেক্সিকো সিটি ও সুইজারল্যান্ডের জেনেভার মোট ৯টি মিশনকে প্রথম গ্রুপভুক্ত (গ্রুপ–১) করা হয়েছে।

গ্রুপ–১ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণ ও বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রতিটির প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবার ৮৫ ডলার করে নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৪৫ ডলার ও জরুরি সেবার ৬৫ ডলার নেবে।

যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার, অস্ট্রিয়ার ভিয়েনা, বেলজিয়ামের ব্রাসেলস, ডেনমার্কের কোপেনহেগেন, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন, গ্রিসের এথেন্স, ইতালির রোম ও মিলান, নেদারল্যান্ডসের দ্য হেগ, পর্তুগালের লিসবন, স্পেনের মাদ্রিদ ও সুইডেনের স্টকহোমে অবস্থিত ১৫টি মিশনকে দ্বিতীয় গ্রুপভুক্ত (গ্রুপ–২) করা হয়েছে।

গ্রুপ–২ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৫৫ ডলার ও জরুরি সেবার ৮৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবার ৩০ ডলার নেবে।

রাশিয়ার মস্কো, রোমানিয়ার বুখারেস্ট, পোল্যান্ডের ওয়ারশ, তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলে অবস্থিত ৫টি মিশনকে তৃতীয় গ্রুপভুক্ত (গ্রুপ–৩) করা হয়েছে।

গ্রুপ–৩ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবার ৪০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ২৫ ডলার ও জরুরি সেবায় ৪০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবার ৩০ ডলার নেবে।

ভারতের নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আগরতলা ও গুয়াহাটি, পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু ও শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত ১১টি মিশনকে চতুর্থ গ্রুপভুক্ত (গ্রুপ–৪) করা হয়েছে। গ্রুপ–৪ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবার ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৩৫ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ১৫ ডলার ও জরুরি সেবার ২৫ ডলার নেবে।

সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কুয়েত, ওমানের মাসকাট, বাহরাইনের মানামা, ইরাকের বাগদাদ, কাতারের দোহা, জর্ডানের আম্মান, বৈরুত, ইরানের তেহরান, মালয়েশিয়ার কুয়ালালামপুর, মালদ্বীপের মালে ও উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত ১৫টি মিশনকে পঞ্চম গ্রুপভুক্ত (গ্রুপ–৫) করা হয়েছে। গ্রুপ–৫ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবার ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৫৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবার ১৫ ডলার নেবে।

চীনের বেইজিং, হংকং ও কুনমিং, জাপানের টোকিও, দক্ষিণ কোরিয়ার সিউল, ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ান, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিটোয়ে, সিঙ্গাপুর, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা, ফিলিপাইনের ম্যানিলা, থাইল্যান্ডের ব্যাংকক ও অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরায় অবস্থিত ১৫টি মিশনকে ৬ষ্ঠ গ্রুপভুক্ত (গ্রুপ–৬) করা হয়েছে। গ্রুপ–৬ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৫০ ডলার ও জরুরি সেবার ৭৫ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ৩০ ডলার ও জরুরি সেবায় ৪৫ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবার ৩০ ডলার নেবে।

আফ্রিকার আলজেরিয়ায় আলজিয়ার্স, মিসরের কায়রো, ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইরোবি, লিবিয়ার ত্রিপোলি, মরিশাসের পোর্ট লুইস, মরক্কোর রাবাত, নাইজেরিয়ায় আবুজা, সুদানের খার্তুম ও দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অবস্থিত ১০টি মিশনকে সপ্তম গ্রুপভুক্ত (গ্রুপ–৭) করা হয়েছে। গ্রুপ–৭ মিশনগুলো আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবার ২০ ডলার নেবে। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ২০ ডলার ও জরুরি সেবায় ৩০ ডলার নেবে। শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে প্রথম ৫ পাতার জন্য সাধারণ সেবায় ১০ ডলার ও জরুরি সেবার ১৫ ডলার নেবে।

সকল গ্রুপের সকল মিশন ৬ষ্ঠ পাতা থেকে অতিরিক্ত প্রতি পাতার জন্য আমমোক্তারনামা প্রমাণীকরণের ক্ষেত্রে ৫ ডলার করে নেবে। এ ছাড়া, বাণিজ্যিক কাগজপত্র, শিক্ষা ও অন্য বিষয়ের কাগজপত্র সত্যায়ন ও সনদ ইস্যুর ক্ষেত্রে নেবে ২ ডলার করে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ সেবায় আবেদনের সর্বোচ্চ ৩ কর্মদিবসের মধ্যে ও জরুরি ক্ষেত্রে আবেদনের দিনই অথবা পরবর্তী কর্মদিবসের মধ্যে সেবা দিতে হবে। সকল গ্রুপের সকল ফি যুক্তরাষ্ট্রের ডলারে ধার্য করা হয়েছে। এই ফি যুক্তরাষ্ট্রের ডলারে বা প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় গ্রহণ করা যাবে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে