logo
খবর

নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ নভেম্বর ২০২৪
Copied!
নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
নতুন আইজিপি বাহারুল আলম (বাঁয়ে) ও ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। ছবি: সংগৃহীত

বড় রদবদল প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান বাহারুল আলমকে। তিনি বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

এ ছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় উপদেষ্টা আসিফ মাহমুদ এই তথ্য জানান।

তিনি বলেন, “আজকে পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে। পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবির সাবেক প্রধান বাহারুল আলম। আর ডিএমপি কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আসিফ মাহমুদ বলেন, “আপনারা জানেন, আমরা শুরু থেকেই আইনশৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ প্রশাসনে পরিবর্তন এনেছে সরকার।”

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দেশে কোনো সরকার ছিল না। এর কিছু দিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মো. মাইনুল হাসানকে।

পরবর্তীতে পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বর্তমানে কারাবন্দী।

নতুন আইজিপি বাহারুল আলম ২০০৭–০৮ সালে এসবি প্রধানের দায়িত্বে ছিলেন। পরে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে