logo
খবর

সূর্যের এত কাছে গিয়েও ফিরে আসা যায়!

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
সূর্যের এত কাছে গিয়েও ফিরে আসা যায়!
সূর্যের এত কাছে এর আগে আর কোনো মহাকাশযান পৌঁছাতে পারেনি।

সূর্যের এত কাছে গিয়েও ফিরে আসা যায়! সত্যিই বিস্ময়ের। এমনটা এর আগে হয়তো নাসার বিজ্ঞানীরাও ভাবতে পারেননি। তবে না ভাবলেও নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ ঠিক সেটাই করে দেখাল।

মহাকাশ গবেষণার ইতিহাসে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছতে পেরেছে এই মহাকাশযান। শুধু যে পৌঁছতে পেরেছে তাই-ই নয়, মহাকাশযানটি সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে অক্ষত অবস্থায় সফলভাবে ফিরেও আসতে পেরেছে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশযান গতকাল শুক্রবার (বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে) সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে। মহাকাশযানটির নাম ‘পার্কার সোলার প্রোব’। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি।

প্রশ্ন হচ্ছে মহাকাশযানটি সূর্যের কত কাছে পৌঁছতে পেরেছিল? নাসা জানাচ্ছে, সোলার প্রোবটি যেখানে পৌঁছতে পেরেছে সেখান থেকে সূর্য পৃষ্ঠের দূরত্ব ৩৮ লাখ মাইল (৬১ লাখ কিলোমিটার)। অর্থাৎ, সূর্যের ৩৮ লাখ মাইলের মধ্যে যেতে পেরেছে এই মহাকাশযানটি।

গত ২৪ ডিসেম্বর সোলার প্রোবটি সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করার পর প্রতিকূল পরিবেশের কারণে নাসার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় (জিএমটি সময় সকাল ৫টা) বিজ্ঞানীরা ‘পার্কার সোলার প্রোব’ থেকে একটি সিগন্যাল পেয়েছেন বলে জানিয়েছেন। 

এর অর্থ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে গিয়ে এর প্রচণ্ড তাপ ও চরম বিকিরণ সহ্য করেও অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছে মহাকাশযানটি। নাসা জানিয়েছে, মহাকাশযানটি নিরাপদ আছে এবং স্বাভাবিকভাবে কাজও করছে।

নাসার তথ্য অনুযায়ী, প্রোবটির একটি ‘আলোক সংকেত’ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের লরেল শহরে অবস্থিত জনস হপকিনস অ্যাপ্লায়েড ফিজিকস ল্যাবরেটরিতে (এপিএল) এসে পৌঁছেছে। এখান থেকে প্রোবটি পরিচালনা করা হচ্ছে।

পার্কার সোলার প্রোব ঘণ্টায় প্রায় ৪ লাখ ৩০ হাজার মাইল গতিতে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সূর্যের দিকে ছুটতে শুরু করে। এ সময় প্রোবটিকে সর্বোচ্চ ১ হাজার ৮০০ ফারেনহাইট বা ৯৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে। এসব প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে তা বাংলাদেশ সময় গতকাল বেলা ১১টার দিকে সূর্যপৃষ্ঠের প্রায় ৩৮ লাখ মাইল কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়।

মহাকাশযানটির প্রোগ্রাম এমন করে ঠিক করা ছিল, তা যদি সফলভাবে সূর্যের কাছাকাছি প্রত্যাশিত স্থানে পৌঁছাতে পারে, তা হলে একটি আলোক সংকেত পাঠাবে। এই সংকেতের জন্যই নাসার বিজ্ঞানীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

পার্কার সোলার প্রোব সূর্যের এতটা কাছাকাছি যাওয়ার ফলে এই নক্ষত্র সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এসব তথ্য সূর্যের চারপাশের অতি উত্তপ্ত অঞ্চলকে বুঝতে এবং সৌরবায়ুর উৎস শনাক্ত করতে বিজ্ঞানীদের সহায়তা করবে।

প্রোবটি সূর্যের কতটা কাছে পৌঁছতে পেরেছে এ সম্পর্কে নাসার হেড অব সায়েন্স ডা. নিকোলা ফক্স বিবিসিকে বলেন, ‘আমরা সূর্য থেকে ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে আছি। যদি আমি সূর্য ও পৃথিবীকে এক মিটার দূরত্বে রাখি, তবে পার্কার সোলার প্রোব সূর্য থেকে মাত্র চার সেন্টিমিটার দূরে। তাই এটি সত্যিই খুব কাছাকাছি।’

অর্থাৎ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যেখানে ৯ কোটি ৩০ লাখ মাইল, সেখানে নাসার পার্কার সোলার প্রোবটি সূর্যের মাত্র ৩৮ লাখ মাইল দূরে পৌঁছতে সক্ষম হয়েছে! উল্লেখ্য পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ২ লাখ ৩৮ হাজার মাইল (২,৩৮,৮৫৫ মাইল)। 

ইতিহাসে সূর্যের সর্বনিম্ন দূরত্বে পৌঁছে প্রোবটিকে সহ্য করতে হয়েছে ১ হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি প্রচণ্ড বিকিরণেরও সম্মুখীন হতে হয়েছে এই মহাকাশযানটিকে। এমন প্রতিকূল পরিবেশ সাধারণ মহাকাশযান পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে সোলার প্রোবে রয়েছে ১১.৫ সেন্টিমিটার (৪.৫ ইঞ্চি) পুরু কার্বন-মিশ্রিত একটি ঢাল বা পর্দা- যেটা সূর্যের প্রচণ্ড তাপ ও বিকিরণ থেকে মহাকাশযানটিকে সুরক্ষিত রেখেছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে