প্রতিবেদক, বিডিজেন

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস পাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন কর্মকর্তা–কর্মচারীরা। রোববার (২৫ মে) রাতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ কথা জানিয়েছে।
গত ১২ মে অন্তর্বর্তী সরকার যে 'রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' জারি করে, যেখানে এনবিআর বিলুপ্ত করে কর নীতি বিভাগ ও রাজস্ব সংগ্রহ বিভাগ গঠনের কথা বলা হয়।
এরপর থেকে এই অধ্যাদেশ বাতিলসহ ৪ দফা দাবিতে আন্দোলন করেন এনবিআর কর্মকর্তা–কর্মচারীরা।
শনিবার ও রোববার সারাদিন দেশজুড়ে তারা কর্মবিরতি পালন করেন।
এর মধ্যেই রোববার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এ ছাড়া, প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত নতুন অধ্যাদেশ কার্যকর করা হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এ ঘোষণার পরই রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মবিরতি প্রত্যাহারের কথা জানায়।
আরও পড়ুন

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।