logo
খবর

প্রবাসীদের নিয়ে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ডের সম্মেলন ৩০ ডিসেম্বর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৫
Copied!
প্রবাসীদের নিয়ে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ডের সম্মেলন ৩০ ডিসেম্বর
এনআরবি ওয়ার্ল্ডের লোগো

বিশ্বের ২৫টি দেশ থেকে প্রবাসীদের সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের প্ল্যাটফর্ম এনআরবি ওয়ার্ল্ড।

আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকার বনানীর শেরাটন ঢাকা হোটেলে অনুষ্ঠিত হবে সম্মেলনটি।

আন্তর্জাতিক সম্মলনে আমেরিকা, কানাডা, ব্রিটেন, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া–বাংলাদেশ চেম্বারসহ ইউকে-বিসিসিআই ও দুবাইয়ের বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ডেলিগেশন টিম যোগ দেবে।

দিনব্যাপী এই আয়োজনে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি ও আইটি বিষয়ক সেমিনার হবে। এ ছাড়া, বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের ‘এনআরবি অ্যাওয়ার্ড’ দেওয়া হবে সম্মেলনে।

প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

৯ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১০ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে