বিডিজেন ডেস্ক

দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলেও, ২০২৪ সালে বিদেশে বাংলাদেশি কর্মী যাওয়া কমেছে ২২ দশমিক ৫ শতাংশ।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, ২০২৪ সালে বিদেশে কর্মী গেছেন মোট ১০ লাখ ১১ হাজার ৮৫৬ জন। ২০২৩ সালে গিয়েছিলের ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন। সেই হিসাবে ২ লাখ ৯৩ হাজার ৫৯৭ জন কম গেছেন।
২০২৪ সালে ৯০ শতাংশ কর্মী গেছেন মাত্র ৫টি দেশে। দেশগুলো হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে বাংলাদেশি কর্মীদের এখনো প্রধান গন্তব্য সৌদি আরব। ২০২৪ সালে মোট কর্মীর মধ্যে ৬০ শতাংশ গেছে এই দেশটিতে। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। এতে কর্মীর চাহিদা আসছে নিয়মিত।
অন্যদিকে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ রয়েছে। বাংলাদেশের জন্য আরেক বড় শ্রমবাজার ওমানেও কর্মী নিয়োগ বর্তমানে বন্ধ। ফলে চলতি বছর বিদেশে কর্মী পাঠানো আরও কমার শঙ্কা তৈরি হয়েছে।
২০২৩ সালে মালয়েশিয়ায় কাজ নিয়ে যান সাড়ে ৩ লাখের বেশি কর্মী। ২০২৪ সালের জুন থেকে দেশটির শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। ২০২৪ সালে দেশটিতে সব মিলে কর্মী যেতে পেরেছেন ১ লাখের কম। ওমানে ২০২৩ সালে কর্মী গিয়েছিলেন ১ লাখ ২৫ হাজারের বেশি। ২০২৪ সালে ওমানের শ্রমবাজার বন্ধ থাকায় দেশটিতে কর্মী গেছেন মাত্র ৩৫৮ জন। আমিরাতে ২০২৩ সালে কর্মী গিয়েছিলেন প্রায় ১ লাখ। ২০২৪ সালে দেশটিতে কর্মী গেছেন ৪৭ হাজার।
উল্লেখ্য, ২০২০ সালে কোভিড-১৯ মহামারি চলাকালে বাংলাদেশিদের বিদেশে যাওয়া রেকর্ড সংখ্যক কমে ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জনে দাঁড়ায়। তবে, এর পরে বাংলাদেশিদের বিদেশে যাওয়ার প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী। ২০২১ সালে এই সংখ্যা ৩ গুণ বেড়ে ৬ লাখ ১৭ হাজার ২০৯ জনে দাঁড়ায়। ২০২২ সালে এই সংখ্যা বেড়ে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জনে পৌঁছায়। ২০২৩ সালে সর্বোচ্চসংখ্যক ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন বিদেশে গেছেন।
বিএমইটির প্রতিবেদনে দেখা যাচ্ছে, নারী শ্রমিকের বিদেশে যাওয়া হার উদ্বেগজনক হারে কমেছে। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ৫৪ হাজার ৬৯৬ জন নারী বিদেশে গেছেন, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম।
কর্মী কমলেও বেড়েছে প্রবাসী আয়
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রবাসীরা দেশে রেকর্ড ২ হাজার ৬৭০ কোটি ইউএস ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এত বেশি রেমিট্যান্স আগে কোনো বছর আসেনি। এর আগে ২০২১ সালে সর্বোচ্চ ২ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছিল রেমিট্যান্স।

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।