logo
খবর

চাঁদপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জানুয়ারি ২০২৫
Copied!
চাঁদপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন
প্রতীকী ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে লাকি বেগম (২৫) নামের এক নারী খুন হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে ওই নারীর পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই নারীর প্রাক্তন স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। প্রাক্তন স্বামীর সঙ্গে নানা বিষয়ের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।

খুন হওয়া লাকি বেগমের প্রাক্তন স্বামী মো. মোস্তফার (৩০) বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর গ্রামে। তিনি অটোরিকশাচালক। লাকি বেগমের পৈতৃক বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে। ওই গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে তিনি। লাকি বেগমের ৫ বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৭ বছর আগে কুমিল্লার তিতাস উপজেলার অটোরিকশাচালক মো. মোস্তফার সঙ্গে পারিবারিকভাবে লাকি বেগমের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে ৫ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে লাকির সঙ্গে তাঁর স্বামীর নানা বিষয়ে ঝগড়া লেগে থাকত। দ্বন্দ্বের জেরে ৬ বছর আগে তাঁদের ছাড়াছাড়ি হয়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর লাকি বেগম একমাত্র ছেলেকে নিয়ে পৈতৃক বাড়িতে চলে আসেন। থাকতেন সেখানেই। কিছুদিন আগে এক ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। এতে লাকি বেগমের প্রতি ক্ষুব্ধ হন তাঁর ওই প্রাক্তন স্বামী। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার তর্ক-বিতর্ক ও ঝগড়া হয়।

সূত্রটি আরও জানায়, সোমবার সকাল ৯টায় প্রাক্তন স্বামী মো. মোস্তফা ছুরি নিয়ে লাকির বাবার বাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরে লাকির ৫ বছরের ছেলে ছাড়া কেউ ছিল না। লাকির মা মারা গেছেন কয়েক বছর আগে। একমাত্র সৎভাই বিদেশে থাকেন। লাকির পৈতৃক বাড়িতে লাকি ও তাঁর প্রাক্তন স্বামীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গলা, হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেন তাঁর প্রাক্তন স্বামী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ছুরিকাঘাতের সময় লাকির চিৎকারে আশপাশের লোকজন সেখানে আসেন। এ সময় তাঁর প্রাক্তন স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। পরে পুলিশে খবর দেওয়া হলে আজ সকাল ৯টায় ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে আটক করে। নিহত লাকির লাশও উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ওই নারী ও তাঁর প্রাক্তন স্বামী—দুজনেরই একাধিক বিয়ে হয়েছে। এসব ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। নিহত নারীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে