logo
খবর

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫
Copied!
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ছবি: প্রথম আলো

ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের সংঘর্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ফেনীর দাগনভূঞায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে করিমপুর গ্রামের মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আকবর হোসেন পক্ষের কম্বল বিতরণের কর্মসূচি ছিল। ওই অনুষ্ঠানে বিএনপির আরেকটি পক্ষ হামলা করে বলে আকবর পক্ষের নেতা-কর্মীদের অভিযোগ। এ সময় ৪–৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এঁরা হলেন নুরুল হক (২৯), মো. সায়েদ (১৮), রিয়াজ উদ্দিন (২৮), রেজাউল ইসলাম (৩১), মো. শামীম (৪০) ও সালাউদ্দিন (৩৬)।

আকবর হোসেনের অনুসারীদের অভিযোগ, ছাত্রদলের ফেনী জেলা শাখার সহসভাপতি কাজী জামশেদুর রহমানের কর্মীরা এ হামলা করেন। জামশেদুর রহমান বিএনপির ফেনী পৌর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুর রহমানের ছোট ভাই। তবে জামশেদুর রহমান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। আকবরের অনুসারীদের বিরুদ্ধে তাদের সভায় হামলার পাল্টা অভিযোগ তুলেছেন তিনি।

এ ঘটনার মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ করে হামলার জন্য বিএনপির আরেকটি পক্ষকে দায়ী করেছেন আকবর হোসেন। তিনি বলেন, ‘করিমপুর মাদ্রাসা মাঠে দুস্থদের মধ্যে ৫০০ কম্বল বিতরণ করতে গেলে বিএনপি নামধারী সন্ত্রাসীরা হামলা করে। এতে আমার ১০–১২ জন কর্মী আহত হয়েছেন। এ বিষয় দলীয় ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ছাত্রদলের জেলা শাখার সহসভাপতি কাজী জামশেদুর রহমান বলেন, ‘বিকেলে ওই এলাকায় তাদের পূর্বনির্ধারিত মতবিনিময় সভা ছিল। তাদের কর্মসূচি আহ্বানের পর আকবরের লোকজন সেখানে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আমাদের ১০–১২ জন নেতা-কর্মী হামলায় আহত হন। তাদের মধ্যে ৫–৬ জনের অবস্থা গুরুতর। হামলার প্রতিবাদে আমরা রাত ৮টায় বাজারে বিক্ষোভ মিছিল করেছি। আগামীকাল (বুধবার) আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহরাব তানবীর জানান, বিকেলে বিভিন্ন আঘাত নিয়ে ৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত রেজাউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সেখানে আমাদের একজন পুলিশ কর্মকর্তা কাজ করছেন। তবে এ বিষয়ে রাত ৯টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।’

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬