logo
খবর

ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ঘণ্টা আগে
Copied!
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন। ছবি: পিআইডি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয়িশহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

খবর রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসের।

প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...আমি কি ভুলিতে পারি’ গানটি বাজানোর সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ধীরগতিতে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদির দিকে এগিয়ে যান।

prime-minister-to-shaheed-minar.width-750
prime-minister-to-shaheed-minar.width-750

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৮ মিনিটে শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা  শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ উপস্থিত সবাই দু’হাত তুলে ৯০ ও ২৪ এর আন্দোলনের শহীদসহ ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শহিদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করা হয়। এ ছাড়া, দেশ ও জনগণের কল্যাণ ও শান্তি কামনা করা হয়।

এ সময় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী. সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি শহিদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন  স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

পরে ১২ টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদ মিনার ত্যাগ করেন। তাকে বিদায় জানান ঢাকা বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এবং আয়োজন কমিটির সমন্বয়ক  মো. মোর্শেদ হাসান খান।

পরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এরপর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর কেন্দ্রীয় শহিদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্তকরে দেওয়া হয়। নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহিদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।

আরও দেখুন

ভিজিটর ভিসাধারীদের জন্য সতর্কবার্তা ঢাকার আমেরিকান দূতাবাসের

ভিজিটর ভিসাধারীদের জন্য সতর্কবার্তা ঢাকার আমেরিকান দূতাবাসের

বার্তায় উল্লেখ করা হয়েছে, একজন ভ্রমণকারী হিসেবে ভিসার সঠিক ব্যবহারের দায়িত্ব সম্পূর্ণভাবে ওই ব্যক্তির ওপর বর্তায়। বিশেষ করে ভিজিটর ভিসায় গিয়ে কী করা যাবে এবং কী করা যাবে না—সে বিষয়ে আগেভাগেই স্বচ্ছ ধারণা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৮ মিনিটে শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা  শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৪ ঘণ্টা আগে

শ্রদ্ধা-ভালোবাসার একুশ

শ্রদ্ধা-ভালোবাসার একুশ

শ্রদ্ধা ও ভালোবাসায় আজ দিনগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়েছে।

১৫ ঘণ্টা আগে

নির্বাচনকালের সকল ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

নির্বাচনকালের সকল ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

চিঠিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেসব কেন্দ্রে ভোটের আগের দিন এবং ভোটের দিন ধারণকৃত সব ফুটেজ ভবিষ্যতে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। এ ফুটেজগুলো সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপদে রাখা হবে।

২ দিন আগে