logo
খবর

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

প্রতিবেদক, বিডিজেন১৩ অক্টোবর ২০২৫
Copied!
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা
ফাইল ছবি: সংগৃহীত

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল আলোচনা করেছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

আজ সোমবার (১৩ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘প্রবাসীদের ভোটের বিষয়টি, যেটা অনেক গুরুত্ব পেয়েছে। আপনারা জানেন, আমি কয়েক দিন আগে জাতিসংঘের মিটিং থেকে এসেছি। সেখানে [নিউইয়র্ক] নন-রেসিডেন্ট বাংলাদেশিদের (এনআরবি) একটি সম্মেলনে ছিলাম। সেখানে এই দাবিটা জোরালো ছিল যে, তাদের ভোটাধিকার থাকতে হবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশে ফিরে এই বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করব। আজ সেই প্রতিশ্রুতি পূর্ণ হলো।

‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘তাদের [প্রবাসী] ভোট কার্যক্রমের ব্যাপারে বিভিন্ন দেশে কাজ শুরু হয়েছে। কোনো কোনো দেশে [কমিশন] তিন-চারটি করে সেন্টার স্থাপন করেছে। সব মিলিয়ে একটি প্রস্তুতি তারা নিচ্ছে, যা নিয়ে আমরা আপাতত সন্তুষ্ট।

‘আরেকটি বিষয় ছিল ভোটার তালিকা আপডেট করার। তারা [কমিশন] বলেছে, অক্টোবরের মধ্যেই কাজ শেষ করবে। আমরা বলেছি—ভোট দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা যায় কি না, যাতে জাল ভোট না হয়। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় ছবিগুলো রিফ্রেশ করার চেষ্টা চলছে। যদি সেটা সম্পন্ন হয়, তাহলে আলাদা কিছু প্রয়োজন হবে না।’

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। অন্য দিকে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদলে এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ বৈঠকে অংশ নেন।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে