logo
খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ ৫ বাংলাদেশি নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের ৪ জনসহ মোট ৫ ব্যক্তি নিহত হয়েছে।

বার্তাসংস্থা ইউএনবি এই খবর দিয়েছে।

স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) আবহা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনদের এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন­— রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমি (৩০), দুই মেয়ে মোহনা (১৩), ও সুবাহ। তারা উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তাদের আরও এক মেয়ে ফাইজা আক্তার (১১) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবারের লোকজন।

এ ছাড়া, একই দুর্ঘটনায় গাড়িচালক একই উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুরের আবুল হোসেন পাটোয়ারীর ছেলে হোসেন মোহাম্মদ জিলানী ওরফে বাবর (৩০) নিহত হন।

মিজানুর রহমানের বড় ভাই বাহারুল আলম বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। ৩ ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী ও তিন মেয়েকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে নিয়ে যান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, বিষয়টি শুনেছি। মরদেহ দেশে আনার ব্যপারে সিদ্ধান্ত হলে পুলিশ সার্বিক সহযোগিতা করবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

৯ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১০ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে