প্রতিবেদক, বিডিজেন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ সেপ্টেম্বর জামিল আহমেদকে ২ বছরের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। সাড়ে ৫ মাসের ব্যবধানে পদত্যাগ করলেন তিনি।

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’–এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। এ সময় মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।
নাট্যনির্দেশক ও গবেষক সৈয়দ জামিল আহমেদের জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে ভারতের রাজধানী দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে গ্র্যাজুয়েশন, ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ এবং ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন তিনি।
তাঁর নির্দেশিত মঞ্চনাটকের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা থিয়েটারের ‘চাকা’, ঢাকা পদাতিকের ‘ইন্সপেক্টর জেনারেল’, ‘তালপাতার সেপাই’, ‘রাক্ষকখোক্ষস’, ‘আহ কমরেড’ ও দুই পর্বের এপিক নাটক ‘বিষাদসিন্ধু’।
২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত রিজওয়ান মঞ্চনাটকটি তুমুল আলোচিত হয়। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে গঠিত হয়েছে অলাভজনক ও পেশাদার নাট্যদল ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’। এই দল থেকে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘বিস্ময়কর সবকিছু’, ‘৪.৪৮ মন্ত্রাস’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’ মঞ্চে আনেন তিনি।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।