logo
মতামত

কবিতা: কাজল

শরীফুল আলম
শরীফুল আলম২ দিন আগে
Copied!
কবিতা: কাজল
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

একটি প্রিয় উপন্যাসের নতুন একটি অধ্যায় আজ পড়লাম

পড়তে পড়তে হাজার গল্পের ঠিকানা সেখানে পেলাম,

হৃদয় ভেদ করে সে এতদিন বসে আছে

অথচ আমি টেরই পেলাম না।

কী ভাগ্যবান আমি

চৈত্রের রৌদ্রে স্নিগ্ধ ছায়া

শ্রাবণের জলে যেন কুলুকুলু।

কত রোদের রং তামাটে হলো

অথচ অনিবার্য ভোরের মতোই

তোমার আসা উচিৎ ছিল আরও আগে

তবে কি এতদিন একাকী ঘুঘুর মতো উদাসীন ছিলাম আমি?

বিষণ্ন দুপুর আমার সামনে, নীরব শোকগাঁথা

বলতে পার শুকিয়ে যাওয়া নদীর কঙ্কাল আমি

খাঁটি একাকীত্বে ছিলাম এতদিন

আজই প্রথম জানতে পারলাম

মানুষের আমোঘ উত্তরাধিকারও থাকে,

চোখের কাজলও একসময় প্রসাধনী হয়

আর কাজল মানেই আমার কাছে গোপন শ্রাবণ

নদীর তলদেশে ডুবে থাকা তুমি শিলালিপি

তবে কি এতদিন বিবর্ণ ছিল দুটি পথ?

লেখক: কলামিস্ট ও কবি, নিউইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র

ইমেইল: [email protected]

আরও দেখুন

যেখানে বাতাসে মাটির গন্ধ, জলে শান্তির ছোঁয়া

যেখানে বাতাসে মাটির গন্ধ, জলে শান্তির ছোঁয়া

চর সিঙ্গুইর গ্রামে পৌঁছে নামের সঙ্গে গ্রামের পরিবেশের এক অদ্ভুত মিল খুঁজে পেলাম। যে বাড়িতে আমরা পৌঁছালাম, তার ঠিক পেছনেই বিশাল জলাভূমি। কচুরিপানায় ভরা সেই জলরাশি দেখতে যেন এক জীবন্ত চিত্রকর্ম। কয়েকজন কিশোর জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে। তাদের হাসি আর চিৎকারে চারপাশ মুখরিত।

৮ ঘণ্টা আগে

কবিতা: কাজল

কবিতা: কাজল

কত রোদের রং তামাটে হলো/ অথচ অনিবার্য ভোরের মতোই/ তোমার আসা উচিৎ ছিল আরও আগে/ তবে কি এতদিন একাকী ঘুঘুর মতো উদাসীন ছিলাম আমি?

২ দিন আগে

গণহত্যার স্মৃতি ও একটি জাতির ঘুরে দাঁড়ানো

গণহত্যার স্মৃতি ও একটি জাতির ঘুরে দাঁড়ানো

রুয়ান্ডার সমাজে দীর্ঘদিন ধরে হুতু ও তুতসি পরিচয় বিদ্যমান ছিল। কিন্তু এই পরিচয়কে যখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হলো, তখন একটি সাধারণ সামাজিক বিভাজন ভয়াবহ সংঘাতে রূপ নেয়।

৪ দিন আগে