logo
মতামত

বি রেসপেক্টফুল

শরীফুল আলম
শরীফুল আলম০৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
বি রেসপেক্টফুল
প্রতীকী ছবি: সংগৃহীত

মুক্ত আলোচনা

হ্যাঁ, যা বলছিলাম, কোয়ালিটি লাইফের কথা। আপনি যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন, কোয়ালিটি অব লাইফ লিড আপনাকে করতেই হবে। যাদের জীবন শেষ যৌবনে তাদের বেলায় কোয়ালিটি লাইফ তো আরও বেশি জরুরি। মন যতই বাইরাম বাইরাম করুক না কেন, সব কিছুতেই ‘হ্যাঁ’ বলা যাবে না। এমনকি সবাইকে ‘হাই’ আর ‘বাই’–ও বলা যাবে না।

খাবার যত সুস্বাদু ততই ক্ষতিকর এনজাইম, এটা মনে রাখলেই হলো। মন তো চাইবেই সে আমার কাছাকাছি থাকুক, পাশাপাশি থাকুক, চোখের সামনে থাকুক, নিঃশ্বাসের আদ্রতায় জড়িয়ে–পেচিয়ে থাকুক। ইনফ্যাক্ট উপযুক্ত পরিবেশ না পেলে মনও সাড়া দিতে চাইবে না। এ অনেকটা ঘড়িতে ব্যাটারি দেওয়ার মতো। না দিলে ঘড়িও সময় দিতে ভুলে যায়। ভালোবাসায় কিংবা দেনা–পাওনায় সামান্য একটু হেরফের হলেই দেখবেন প্রিয় মানুষটাও কত ভয়ংকর হয়ে ওঠে। তখন এই পুরাতন মানুষটাই আপনার কাছে নতুনের মত মনে হবে। এই ক্ষেত্রে আপনার রুচি হয়তো বা ওনার চাইতে বেটার কিন্তু আপনারটাকেও বেস্ট বলা যাবে না।

আপনি হয়তো বা যথেষ্ট যোগ্য কিন্তু তিনি আপনাকে অযোগ্য ভাববেন। মানুষ কখন সব চাইতে বেশি আনন্দ পায়, জানেন? যখন সে প্রেমে থাকে। আবার সব চাইতে বেশি দুঃখ পায়, কখন জানেন? যখন প্রেম না থাকে। প্রেমের দুঃখ অনেক দিন মনে থাকে। মানুষ যখন প্রেমে পড়ে তখন কোনো লজিক কাজ করে না। কিন্তু যেই না প্রেম ভেঙে গেল অমনি হাজার লজিক এসে দাঁড়িয়ে যায়। পরিস্থিতির সঙ্গে হয়তো বা লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সঙ্গে আপনি লড়াই করবেন কীভাবে? সব সম্পর্কই আপনাকে সমান রিটার্ন দেবে না, এই বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। একটা মানুষের সঙ্গে কোনো না কোনোভাবে ফ্লেক্সিবল তো থাকাই যায়, কিন্তু বহু মানুষের সঙ্গে আপনি কী করে ফ্লেক্সিবল থাকবেন?

বহু মানুষ মানেই বহু যন্ত্রণা। তাই একা কিংবা বহুতে নিজেকে ভালো রাখার Responsibility একান্তই আপনার। নিজের মতো সময় বের করা। নিজের মতো সময় তৈরি করা। নিজের মতো সময় খরচ করা। এ সব কিছুই আপনার ওপর নির্ভর করছে। রবীন্দ্রনাথ ঠাকুর খুব চমৎকার একটা কথা বলেছেন, ‘কারও পছন্দের মানুষ হওয়া খুব সহজ কিন্তু সারা জীবন কারও পছন্দের মানুষ হয়ে থাকা খুব কঠিন।’ আমিও বলি প্রয়োজন আপনার অনেক থাকতে পারে কিন্তু প্রিয়জন একজন থাকাই ভালো। এতে রুচিগত, ব্যক্তিগত শেয়ারিং খুব সহজ হয়।

দেখুন জীবনে যত ঘৃণা, দুঃখ, অবহেলা পেয়েছেন, তার সমস্ত যোগফল একত্রিত করলে দেখবেন ভালোবাসাই পেয়েছেন বেশি। আর তা না হলে আপনি এতদিন বেঁচে আছেন কী করে? সুতরাং দেবদাসের মতো আমারও বলতে ইচ্ছা করে, ‘পারো (পার্বতী) চল দুনিয়ার সব অপ্রয়োজনীয় অনিয়মগুলো আমরা ভেঙে ফেলি।’

তারপরেও শেষ কথাটা বলে যাই আমরা প্রত্যেকেই একেকটা ইনডিভিজুয়ালম So be respectful.

—শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

ইমেইল: [email protected]

**প্রিয় পাঠক, বিডিজেন২৪-এ গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুখ–দুঃখের স্মৃতি, প্রবন্ধ, ফিচার, অনুষ্ঠান বা ঘটনার ভিডিও এবং ছবিসহ নানা বিষয়ের লেখা পাঠান। মেইল: [email protected]

আরও দেখুন

গণহত্যার স্মৃতি ও একটি জাতির ঘুরে দাঁড়ানো

গণহত্যার স্মৃতি ও একটি জাতির ঘুরে দাঁড়ানো

রুয়ান্ডার সমাজে দীর্ঘদিন ধরে হুতু ও তুতসি পরিচয় বিদ্যমান ছিল। কিন্তু এই পরিচয়কে যখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হলো, তখন একটি সাধারণ সামাজিক বিভাজন ভয়াবহ সংঘাতে রূপ নেয়।

১৪ ঘণ্টা আগে

জি–৭-এর বার্তা: নতুন শীতল যুদ্ধের প্রাক্কালে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরীক্ষার সময়

জি–৭-এর বার্তা: নতুন শীতল যুদ্ধের প্রাক্কালে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরীক্ষার সময়

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি এখনো নিজেদের একটি ক্ষুদ্র উন্নয়নশীল অর্থনীতি হিসেবে দেখব, নাকি ভারত মহাসাগরীয় অঞ্চলের উদীয়মান কৌশলগত রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান পুনর্নির্ধারণ করব? জি৭-এর বার্তা আসলে সেই প্রশ্নটিই নতুন করে সামনে এনেছে।

১৫ ঘণ্টা আগে

আব্বু আমার শুকতারা

আব্বু আমার শুকতারা

এশিয়ান বাবাদের কত রকম বাহানা শুনি। এটা খেতে পারেন না তো ওটা করে দিতে হয়। আম্মি চাকরিতে চলে যাওয়ার পর আমার আব্বু খুকির মার রান্না করা খাবার মাসের পর মাস খেয়েছেন, নিজের কাজ নিজে করেছেন, আমাদের একটা নিরাপদ জায়গায় মানুষ করেছেন। কোনো অভিযোগ শুনিনি।

১৬ ঘণ্টা আগে

বর্জ্য ব্যবস্থাপনা: দেশে দেশে

বর্জ্য ব্যবস্থাপনা: দেশে দেশে

পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোপরি নাগরিক সচেতনতা। আমরা যদি বর্জ্যকে সমস্যা নয়, সম্পদ হিসেবে দেখতে শিখি, তবে ভবিষ্যতের বাংলাদেশ হতে পারে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব।

৫ দিন আগে