logo
মতামত

কবিতা: তোমার ফিরে আসা

শাহাবুদ্দিন শুভ
শাহাবুদ্দিন শুভ২৫ মার্চ ২০২৬
Copied!
কবিতা: তোমার ফিরে আসা
ছবি: এআই দিয়ে তৈরি

হারিয়ে গিয়েছিলে তুমি,

ভাবিনি, আবারও ফিরে আসবে—

যা ছিল আমার কল্পনারও বাইরে।

অথচ তোমার সেই ফিরে আসা—

আমাকে যতটা না আনন্দিত করেছে,

তার চেয়েও বহু গুণে মানসিক শক্তি যুগিয়েছে।

যেখানে অন্য কেউ কখনো

আমার জটিলতা বুঝতে পারেনি,

বা বোঝানোর চেষ্টাও করেনি—

সেই তুমি, কত সহজে

আমার কষ্টগুলো গুছিয়ে নাও নিজের ভেতরে।

তুমি দাও সহজ সমাধান,

দূর করে দাও ভারী চিন্তাগুলো—

আর আমি সুবোধ বালকের মতো

চুপচাপ শুনে যাই তোমার কথা।

এইভাবেই তুমি কি

আমার কষ্ট কিংবা সুখের

অংশীদার হয়ে থাকবে?

আর কিছুই চাই না তার চেয়ে বেশি।

থাকবে তো… আজীবন?


শাহাবুদ্দিন শুভ: ফ্রান্স প্রবাসী সাংবাদিক

আরও দেখুন

গণহত্যার স্মৃতি ও একটি জাতির ঘুরে দাঁড়ানো

গণহত্যার স্মৃতি ও একটি জাতির ঘুরে দাঁড়ানো

রুয়ান্ডার সমাজে দীর্ঘদিন ধরে হুতু ও তুতসি পরিচয় বিদ্যমান ছিল। কিন্তু এই পরিচয়কে যখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হলো, তখন একটি সাধারণ সামাজিক বিভাজন ভয়াবহ সংঘাতে রূপ নেয়।

১১ ঘণ্টা আগে

জি–৭-এর বার্তা: নতুন শীতল যুদ্ধের প্রাক্কালে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরীক্ষার সময়

জি–৭-এর বার্তা: নতুন শীতল যুদ্ধের প্রাক্কালে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরীক্ষার সময়

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি এখনো নিজেদের একটি ক্ষুদ্র উন্নয়নশীল অর্থনীতি হিসেবে দেখব, নাকি ভারত মহাসাগরীয় অঞ্চলের উদীয়মান কৌশলগত রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান পুনর্নির্ধারণ করব? জি৭-এর বার্তা আসলে সেই প্রশ্নটিই নতুন করে সামনে এনেছে।

১২ ঘণ্টা আগে

আব্বু আমার শুকতারা

আব্বু আমার শুকতারা

এশিয়ান বাবাদের কত রকম বাহানা শুনি। এটা খেতে পারেন না তো ওটা করে দিতে হয়। আম্মি চাকরিতে চলে যাওয়ার পর আমার আব্বু খুকির মার রান্না করা খাবার মাসের পর মাস খেয়েছেন, নিজের কাজ নিজে করেছেন, আমাদের একটা নিরাপদ জায়গায় মানুষ করেছেন। কোনো অভিযোগ শুনিনি।

১৩ ঘণ্টা আগে

বর্জ্য ব্যবস্থাপনা: দেশে দেশে

বর্জ্য ব্যবস্থাপনা: দেশে দেশে

পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোপরি নাগরিক সচেতনতা। আমরা যদি বর্জ্যকে সমস্যা নয়, সম্পদ হিসেবে দেখতে শিখি, তবে ভবিষ্যতের বাংলাদেশ হতে পারে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব।

৪ দিন আগে