logo
প্রবাসে চাকরি

সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত

বাসস, ঢাকা২৪ আগস্ট ২০২৫
Copied!
সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা যায়।

বোয়েসেলের পত্রে বলা হয়, ইংরেজি ভাষায় পারদর্শী নার্সের কাজের দক্ষতা ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। ৩ মাস শিক্ষানবিশ কাল শেষে এই চাকরি ৩ বছরের ইনক্রিমেন্টসহ নবায়নযোগ্য।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে বিএসসি (স্নাতক) পাস পুরুষ নার্স ২০ জন, নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ ১০ জন, নারী ৪০ জন; যাদের প্রত্যেকের বেতন হবে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা।

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা প্রদান করতে হবে।

এ ছাড়া, গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং ঢাকায় কুয়েত দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুষঙ্গিক অন্য ফি দিতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বেসিক লাইফ সাপোর্ট (বিএলএন) প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন লিংক https://brms.boesl.gov.bd। লিংকে সব তথ্য পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন ও পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে আপলোড করতে হবে।

২০ আগস্ট থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন নেওয়া হচ্ছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর যদি তিনি কুয়েতে যেতে না চান, তাহলে বোয়েসেলে দাখিলকৃত তার পে-অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৭ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫