logo
প্রবাসে চাকরি

সৌদি আরবে নির্মাণ শ্রমিক নিয়োগের অনুমতি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ অক্টোবর ২০২৪
Copied!
সৌদি আরবে নির্মাণ শ্রমিক নিয়োগের অনুমতি
প্রতীকী ছবি: সংগৃহীত

সৌদি আরবে সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডে (M/S Branch of Sinohydro Corporation Ltd.) ২৮ জন নির্মাণ শ্রমিক সরবরাহের জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসকে (আরএল ১০৮৪) অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা।

অনুমতিপ্রাপ্ত মেসার্স ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) চলমান ডেটাবেজ থেকে কর্মী নির্বাচন করবে।

ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের ঠিকানা

টাওয়ার হ্যামলেট, চতুর্থ তলা

১৬ কামাল আতার্তুক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।

পদের নাম: নির্মাণ শ্রমিক।

পদসংখ্যা: ২৮।

বেতন: ১১০০ সৌদি রিয়াল।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

চুক্তির মেয়াদ: ২ বছর।

কর্মস্থল: সৌদি আরব।

চাকরির শর্ত ও সুবিধা

সপ্তাহে ৬ দিন দৈনিক ৮ ঘণ্টা কাজ করতে হবে। একদিন ছুটি।

নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা, চিকিৎসা ও চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া দেবে।

আহার কর্মীর নিজের।

অন্য শর্ত সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ

নির্বাচিত কর্মীর ভিসা ও ফ্লাইট নিশ্চিত সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি অভিবাসন ব্যয় বাবদ প্রতি কর্মীর কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা সার্ভিস চার্জ গ্রহণ করতে পারবে।

সূত্র: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা ।

(স্মারক: ৪৯.০০.০০০০.০৪৮.১১.১০৬.১৭, তারিখ ৬ অক্টোবর ২০২৪)

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৮ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫