logo
প্রবাসে চাকরি

আজারবাইজানে বাংলাদেশিদের জন্য খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
আজারবাইজানে বাংলাদেশিদের জন্য খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার
আজারবাইজানের রাজধানী বাকুর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহের কথা জানিয়েছে ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। আগামী বছরের শুরুতে ঢাকায় আসবে দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনায় রেখেছে আজারবাইজান।

খবর সময় সংবাদের।

খনিজ-জ্বালানিসমৃদ্ধ ধনী আজারবাইজানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে ১ হাজার। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের।

জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প। যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় ৫০০ বাংলাদেশি কর্মী।

গত ১৪ নভেম্বর বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বৈঠক করেন। ওই বৈঠকে দেশটিতে বিস্তৃত কর্মসংস্থানের জন্য বাংলাদেশিদের সুযোগ সৃষ্টি প্রসঙ্গে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বাকুর তেল কোম্পানিগুলোতে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ২০২৫ প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনা করছে বাকু।

সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। যদিও শিক্ষার্থীরা বলছেন, সেখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ নেই।

তবে ড্রিম ট্রাভেল এজেন্সির সিইও শাকিল খান সময় সংবাদকে বলেন, ‘আজারবাইজানে শিপইয়ার্ড এবং এগ্রিকালচার সেক্টরে কাজ আছে। বাংলাদেশ থেকে কেউ কাজের ভিসা নিয়ে আসতে চাইলে বিভিন্ন শিপইয়ার্ড কোম্পানিতে সিভি দিতে পারেন। অভিজ্ঞতা দেখাতে পারলে চাকরি পাওয়া যায়। এভাবে কাজের সুযোগ আছে।’

এসবিএম মেরিন অ্যান্ড (বাকু) প্রা. লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওমর ফারুক বলেন, ‘দূতাবাস না থাকার কারণে আমাদেরকে মালয়েশিয়ার শরাণাপন্ন হতে হয়। যেখানে এক মাসে লোক আনা যায়, সেখানে সাড়ে ৩ মাস বা ৪ মাস লেগে যায়। এ ছাড়া, এখানে ব্যাংকিং সিস্টেম বলতে গেলে শূন্য। এখান থেকে বাংলাদেশে টাকা পাঠানো সহজ নয়। অনেক ঝামেলা পোহাতে হয়। ১ হাজার ডলার পাঠালে ৫০ ডলার খরচ হয়।’

এর আগে গত ১৫ জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: সময় সংবাদ

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৮ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫