বাসস, ঢাকা

বাংলাদেশ থেকে ৪০০ গাড়িচালক নেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন ‘দুবাই ট্যাক্সি কর্পোরেশন’ (ডিটিসি)। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি মালিকানাধীন একটি সংস্থা দুবাই ট্যাক্সি কর্পোরেশন।
এ উপলক্ষে রাজধানী ঢাকার কল্যাণপুরের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) তিন দিনের বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে।
আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক মো. আবদুল গাফফার স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল ২৭৩৫) সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই ট্যাক্সি করর্পোরেশন’-এর অধীনে ৪০০ পুরুষ চালক নিয়োগের চাহিদাপত্র ও ক্ষমতাপত্র পেয়েছে।
এ উপলক্ষে বিকেটিটিসি’তে জব ফেয়ার আয়োজন করে বাছাইয়ের মাধ্যমে চালক নির্বাচন করা হবে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।
উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।
আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।
সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।