বিডিজেন ডেস্ক

ঈদের আগমুহূর্তে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার দাম কমানোর ঘোষণা দেয়। সোনার পাশাপাশি রুপার দাম কমেছে ভরিতে ৩৫০ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। গতকাল পর্যন্ত রুপার দাম ছিল প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা।
বাজুস জানিয়েছে, দেশের বুলিয়ন মার্কেটে তেজাবি সোনা ও রুপার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে। অলংকার কেনার সময় সোনার দামের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।
নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
গতকাল বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারটে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হয়েছে। এর মানে আজকে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনায় ৭ হাজার ৬৪০ টাকা, ২১ ক্যারেটে ৭ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটে ৬ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৫ হাজার ১৩২ টাকা কমেছে।
চলতি বছরের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ২২ হাজার টাকা। ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম।
বিশ্ববাজারে সোনার দামে অনেক দিন ধরেই অস্থিরতা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের যুদ্ধের এই অনিশ্চয়তার সময়েও সোনার বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, সোনার দাম না বেড়ে বরং প্রায় স্থির হয়ে আছে।
বিশ্ববাজারে সোনার দাম গত বছর ৭০ শতাংশের বেশি বেড়েছে। গত ২৬ জানুয়ারি সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে যায়। এর পর থেকে সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে।

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।
আজ শনিবার (১৪ মার্চ) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকায়। ২১ ক্যারেট ভরিতে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা।