logo
বিদেশে উচ্চশিক্ষা

বিনা খরচে ইন্দোনেশিয়ায় উচ্চশিক্ষা, জেনে নিন এক ঝলকে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বিনা খরচে ইন্দোনেশিয়ায় উচ্চশিক্ষা, জেনে নিন এক ঝলকে

প্রতি বছর বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এর মধ্যে সেবেলাস মারেত ইউনিভার্সিটি (ইউএনএস) অন্যতম। বিশ্ববিদ্যালয়টি স্কলারশিপের আওতায় বিনা খরচে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ দিয়ে থাকে। এ ছাড়া আরও কিছু সুযোগ–সুবিধা রয়েছে এর আওতায়।

আগে জেনে নিন সুবিধাগুলো

নির্বাচিত শিক্ষার্থীদের একটি টিউশন ফি মওকুফ করা হবে। প্রার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য পৃথক ভাতার ব্যবস্থা রয়েছে। এ বৃত্তি পেলে নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির ভাষা শেখা ও স্বাস্থ্যবিমার সুযোগ পাবেন। জীবনযাত্রার খরচের জন্য নির্দিষ্ট ভাতাও দেওয়া হয়। থাকছে স্বাস্থ্যবীমাও।

স্নাতক বৃত্তি ৮ সেমিস্টার, স্নাতকোত্তর ৪ সেমিস্টার ও পিএইচডি ৬ সেমিস্টারের হয়ে থাকে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ইন্দোনেশিয়ার বাইরের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ভিডিও কলের মাধ্যমে একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য আগ্রহী হতে হবে। কোনো ধরনের অপরাধে দোষী সাব্যস্ত কেউ আবেদন করতে পারবেন না।

টোফেলের জন্য পরিবেশবিজ্ঞানে ন্যূনতম ৪৫০, সামাজিক বিজ্ঞানে ৫০০ অথবা একাডেমিক ভাষা দক্ষতা পরীক্ষায় সমতুল্য স্কোর থাকতে হবে। এর বাইরে বিশ্ববিদ্যালয়টির বক্তৃতায় অংশগ্রহণের জন্য ইন্দোনেশিয়ান ভাষা কোর্স সম্পূর্ণ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

সাম্প্রতিক তোলা ছবি, ন্যূনতম ১৮ মাসের মেয়াদসহ পাসপোর্টের রঙিন কপি, স্নাতকের প্রশংসাপত্র (ইংরেজি বা ইন্দোনেশিয়ান ভাষায়), একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ইংরেজি বা ইন্দোনেশিয়ান ভাষায়), স্বাস্থ্যের সার্টিফিকেট, প্রদত্ত টেমপ্লেট অনুযায়ী সিভি জমা ও ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে গিয়ে অফার লেটার ডাউনলোড করতে হবে। এরপর দৃশ্যমান তালিকা থেকে প্রার্থীরা তাঁদের পছন্দের প্রোগ্রামটি নিশ্চিত করবেন। আপলোড বিভাগে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। নির্বাচনের পরে প্রার্থীকে চিঠির মাধ্যমে জানানো হবে।

সাধারণত প্রতি বছরের জুলাইয়ে এই স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদনের শেষ সময় দেওয়া হয় সেপ্টেম্বরে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

১৫ দিন আগে

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬