logo
বিদেশে উচ্চশিক্ষা

বুর্সলারি স্কলারশিপে পড়ুন তুরস্কে, জেনে নিন বিস্তারিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
বুর্সলারি স্কলারশিপে পড়ুন তুরস্কে, জেনে নিন বিস্তারিত

বুর্সলারি স্কলারশিপ তুরস্ক সরকারের দেওয়া একটি স্কলারশিপ। এটি সব দেশের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। দুই দশক ধরে শিক্ষা খাতে ব্যাপক আধুনিকায়নের প্রেক্ষিতে প্রতিবছর উচ্চশিক্ষার জন্য বিশ্বের প্রায় ১৭২টি দেশ থেকে ৫ হাজার শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়।

প্রতিবছরই ৫০ এর বেশি শিক্ষার্থী বাংলাদেশ থেকে এই স্কলারশিপ পেয়ে থাকেন। এই স্কলারশিপ শুধু একজন শিক্ষার্থীর একাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে দেওয়া হয় না। শিক্ষার্থীর এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি থাকাটাও জরুরী। তবে এই স্কলারশিপে আপনাকে প্রথমে ১ বছর তুরস্কের ভাষা শিখতে হবে।

আগে জেনে নিন সুবিধাগুলো

এই স্কলারশিপের মাধ্যমে তুরস্কের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো একটিতে পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন শিক্ষার্থীরা। সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। এর আওতায় মাসিক উপবৃত্তি প্রদান করা হবে, স্নাতকের জন্য ৭৫০ তুর্কি লিরা এবং স্নাতকোত্তরের জন্য ৯৫০ তুর্কি লিরা। পিএইচডির জন্য প্রায় ১,৪৫০ তুর্কি লিরা প্রদান করা হবে।

আবাসন সুবিধা থাকছে। স্নাতকের শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে। স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীরা দ্বিতীয় বছর থেকে ৫৫০ লিরা প্রদান করতে হবে। চাইলে সপরিবারে থাকা যায়। স্বাস্থ্যব্যয় বহন করবে পাবলিক হেলথ ইনস্যুরেন্স। বিমানে আসা-যাওয়ার খরচ দেওয়া হবে। ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো ফল থাকলে ইউরোপের যেকোনো দেশে ১ সেমিস্টার পড়ার সুযোগ থাকছে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা যাবে না। স্নাতকে সর্বোচ্চ ২১ বছর, স্নাতকোত্তরে সর্বোচ্চ ৩০ বছর ও পিএইচডিতে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। স্নাতক প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে মেডিসিন, ফার্মেসি এবং এ সংক্রান্ত সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৯০% নম্বর এবং বাকি অন্যান্য বিষয়ে আবেদন করতে এইচএসসিতে ৭০% নম্বর থাকতে হবে।

স্নাতকোত্তরের জন্য স্নাতকে ৭৫ শতাংশ এবং পিএইচডির জন্য স্নাতকোত্তরে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতিবছর জানুয়ারি মাসের ১০ তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হয়। সাধারনত ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত এই আবেদন করার সুযোগ থাকে। অনলাইনে আবেদন করা যায়।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

১৪ ঘণ্টা আগে

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬