logo
বিদেশে উচ্চশিক্ষা

মাসে ২ লাখ টাকা উপবৃত্তিতে সিঙ্গাপুরে পিএইচডি, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
মাসে ২ লাখ টাকা উপবৃত্তিতে সিঙ্গাপুরে পিএইচডি, আবেদন শুরু

বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে চার বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ দিয়ে থাকে সিঙ্গাপুরের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (সিঙ্গা)’–এর আওতায় নির্বাচিত বিদেশি শিক্ষার্থীদের সিঙ্গাপুর সরকার এই স্কলারশিপ দেয়। এতে দেওয়া হয় উপবৃত্তিও।

সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও।

বাংলাদেশসহ অন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা আগস্ট–২০২৫ ইনটেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর

আগে জেনে নিন সুবিধাগুলো

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এর বাইরে প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ২ লাখ ২০ হাজার টাকা) উপবৃত্তি প্রদান করবে কর্তৃপক্ষ। এ ছাড়া আবাসন ভাতা হিসেবে এককালীন ১ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৮১ হাজার টাকা) প্রদান করবে তারা।

মেডিকেল ইনস্যুরেন্সের সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ১ লাখ ২২ হাজার টাকা) থাকছে এই স্কলারশিপের আওতায়।

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রথমবারের মতো ভর্তি হতে হবে। দক্ষ হতে হবে ইংরেজি ভাষায়। এ জন্য আইইএলটিএস বা টোয়েফলে স্কোর দেখাতে হবে। অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগের সব একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। একাডেমিক রেফারেন্স থেকে ভালো রিপোর্ট জমা দিতে হবে।

আবেদনকারীর পাসপোর্ট, ছবি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সিভি, স্টেটমেন্ট অব পারপাস, ২টি রেফারেন্স লেটার , আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে) লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

ওয়েবসাইটে গিয়ে গবেষণা বিভাগে খোঁজ করতে হবে। এরপর বেছে নিতে হবে আপনি কোন বিষয়ে গবেষণা করতে চান। সে অনুযায়ী আবেদন করবেন। আবেদন সাধারণত বছরের শেষদিকে করা যায়। প্রতি বছরই আবেদন করার সুযোগ থাকে এই স্কলারশিপে। আবেদনের ১২ সপ্তাহের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয় ওয়েবসাইটে।

এ বছর এরই মধ্যে আবেদন আহ্বান করেছে এই স্কলারশিপ কর্তৃপক্ষ। আবেদন করতে পারবেন আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

১৫ দিন আগে

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬