logo
বিদেশে উচ্চশিক্ষা

স্ট্যানফোর্ডে স্কলারশিপ, আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
স্ট্যানফোর্ডে স্কলারশিপ, আবেদন করুন আজই

যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি স্ট্যানফোর্ড। প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে প্রথমদিকেই থাকে এটি। এ জন্য যুক্তরাষ্ট্রে যাদের উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা, তাদের স্বপ্ন থাকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার।

যোগ্যতা থাকলেও অনেকে খরচের কথা চিন্তা করে এই স্বপ্নকে আর বাস্তবে রুপ দিতে পারেন না। বেসরকারি হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি কোনো স্কলারশিপ দেওয়া হয় না। এসব শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিভিন্ন তহবিল থেকে দেওয়া হয় স্কলারশিপ। তেমনই একটি স্কলারশিপ নাইট-হেনেসি।

এ বছর আবেদন করার জন্য আগামী ৯ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে।

আগে জেনে নিন সুবিধাগুলো

স্নাতকোত্তর পর্যায়ে প্রতিবছর ১০০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে স্কলারশিপ দিয়ে থাকে নাইট-হেনেসি। পড়াশোনার সব খরচ আসে তহবিল থেকে। প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত একাডেমিক খরচ বহন করে থাকে। কিন্তু কোনো শিক্ষার্থী যদি একাধিক কিংবা যৌথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হোম ডিপার্টমেন্ট সামঞ্জস্যপূর্ণ ফান্ডের ব্যবস্থা করে থাকে। আনুষঙ্গিক খরচ দেওয়া হবে, থাকার ব্যবস্থাও হবে।

একাডেমিক ব্যয়ের জন্য উপবৃত্তি (বোর্ড, বই, একাডেমিক ও শিক্ষামূলক উপকরণ সরবরাহ) স্থানীয় যাতায়াত ও প্রয়োজনীয় হাতখরচ দেওয়া হবে। ইকোনোমি ক্লাসের ভ্রমণ ভাতা দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক অর্জনের জন্য অতিরিক্ত ফান্ড নিতে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। যে বিষয়ে আবেদন করতে চান তার ওপর স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীকে পূর্ণকালীন স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন ডিগ্রি—এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ, পিএইচডি ইত্যাদি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে। ২০১৮ সাল কিংবা এর পরবর্তী সময়ে স্নাতক পাস করে থাকলে আবেদন করা যাবে। আর সিজিপিএ ৩.৭ এর বেশি হলে এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে। মার্কিন সেনাবাহিনীতে যাঁদের অবদান থাকবে, তাঁরা আবেদনের জন্য দুই বছর বেশি সময় পাবেন। টোয়েফল পরীক্ষায় স্কোর ৮৯ থেকে ১১০ হতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

নাইট-হেনেসি স্কলারস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অনলাইনভিত্তিক। আবেদনকারীদের স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট অ্যাডমিশন ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে হবে।

এ বছর আবেদন করার জন্য আগামী ৯ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

১৫ দিন আগে

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬