logo
বিদেশে উচ্চশিক্ষা

হংকংয়ে উচ্চশিক্ষায় ফেলোশিপ, জেনে নিন এক নজরে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
হংকংয়ে উচ্চশিক্ষায় ফেলোশিপ, জেনে নিন এক নজরে

পিএইচডি প্রোগ্রামে বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে হংকং। নির্বাচিত বিদেশি শিক্ষার্থীদের প্রতি বছর দেওয়া হয় পিএইচডি ফেলোশিপ। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের ৩০০টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হয়। বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল, প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে আবেদন করা যাবে। হংকংয়ে পিএইচডি করতে চাইলে এই স্কলারশিপ হতে পারে সেরা অপশন।

আগে জেনে নিন সুবিধাগুলো

ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি প্রদান করা হবে। বছরপ্রতি দেওয়া হবে ৪৩ হাজার ২৩০ মার্কিন ডলার। একটি কনফারেন্স ও গবেষণা ভ্রমণ ভাতা প্রদান করা হবে ১ হাজার ৭৯০ ডলার। তবে এই পরিমাণ বছর বছর কমবেশি হতে পারে। এ ছাড়া অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে।

পড়তে পারবেন সিটি ইউনিভার্সিটি অব হংকং, হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, লিংনান ইউনিভার্সিটি, দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং, দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দ্য ইউনিভার্সিটি অব হংকংয়ের যেকোনো একটিতে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ফুল-টাইম পিএইচডিতে ভর্তি হতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীরা ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার সনদ আইইএলটিএস লাগবে। তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে আইইএলটিএসের প্রয়োজন নেই। গবেষণা দক্ষতা ও সম্ভাবনা থাকতে হবে। যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে। আবেদনে নির্দিষ্ট বয়সসীমা নেই।

বিদেশে পড়াশোনায় যেসব ডকুমেন্টস লাগে এখানেও সেগুলোই চলবে। ট্রান্সক্রিপ্ট, লেটার অব মোটিভেশন, দুইটি রেকমেন্ডেশন লেটার, পূরণকৃত আবেদনপত্র, সিভি, প্রুফ অব রেসিডেন্স, পাসপোর্ট বা আইডির স্ক্যান কপি, ইংরেজি ভাষা দক্ষতার সনদ।

কখন কীভাবে আবেদন করবেন

হংকং ফেলোশিপের সময়কাল তিন বছর। হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত সেপ্টেম্বর মাসে তাদের শিক্ষাবর্ষ শুরু করে। অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। নির্বাচিত হলে পরবর্তী সময়ে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। আবেদন চলে বছরের শেষদিকে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

১৫ দিন আগে

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬