logo
বিদেশে উচ্চশিক্ষা

নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা স্কলারশিপ দিয়ে থাকে নিউজিল্যান্ড সরকার ও দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সে রকমই একটি বৃত্তি হলো ইউনিভার্সিটি অব অকল্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ।

আপনি চাইলে এই বৃত্তি নিয়ে নিউজিল্যান্ডে আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

ভিডিওতে দেখুন

আগে জেনে নিন সুবিধাগুলো

এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আংশিকভাবে অর্থায়িত বৃত্তি। নিউজিল্যান্ডে এই স্কলারশিপ স্নাতক, পিজিডিপ ও মাস্টার্সের জন্য দেওয়া হয়। বছরে ৫০টি পর্যন্ত আংশিকভাবে অর্থায়িত বৃত্তি প্রদান করা হয়। অকল্যান্ড স্কলারশিপ বিশ্ববিদ্যালয় প্রতিটি স্নাতকোত্তর ও স্নাতক অধ্যয়নকারীল জন্য ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্য প্রদান করবে। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বৃত্তি প্রায় সব একাডেমিক ক্ষেত্রের জন্য উন্মুক্ত।

সাধারণত এক বছরের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। তবে পরবর্তীতে আপনি কী সহায়তা পেতে পারেন, সে ব্যাপারে তারা আপনার পাশে থাকবে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন প্রোগ্রামের প্রথম সেমিস্টারের ফি ক্রেডিট হিসেবে বৃত্তি প্রদান করা হবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

সারা বিশ্ব থেকে আবেদন করা যাবে। এর মধ্যে যারা নিউজিল্যান্ডের নাগরিক, স্থায়ী বাসিন্দা বা আবাসিক ভিসাধারী নন, তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনকারীদের অবশ্যই অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে যোগ্য ডিগ্রিগুলোর মধ্যে একটি শুরু করতে হবে।

আবেদনকারীদের অবশ্যই নতুন পূর্ণ-ফি প্রদানকারী আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে, যারা শর্তহীন অফার পেয়েছেন। অথবা শর্তসাপেক্ষ অফারসহ একজন ইংরেজি ভাষা একাডেমির (ELA) শিক্ষার্থী হতে হবে। আবেদনকারীদের অবশ্যই PGDip, ন্যূনতম ১২০ পয়েন্টের মাস্টার, অথবা বিদেশি মাধ্যমিক বা মাধ্যমিক-পরবর্তী যোগ্যতাসহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

একটি চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে। এই আন্তর্জাতিক বৃত্তিতে যোগ্য হওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই কমপক্ষে ৬.০০ এর গ্রেড পয়েন্ট সমতুল্য (GPE) থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষার দক্ষতা পূরণ করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরু ও শেষদিকে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে যাবতীয় তথ্য দিন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট তাতে যুক্ত করুন। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুনএখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

১৫ দিন আগে

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬