logo
বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই সুইডেনে স্কলারশিপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
আইইএলটিএস ছাড়াই সুইডেনে স্কলারশিপ

ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য সুইডেন অন্যতম। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। সুইডেনের বেশির ভাগ ইউনিভার্সিটি বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে, যা আপনাকে বিনা খরচে পড়াশোনার সুযোগ করে দিতে পারে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুইডিশ ইনস্টিটিউট (এসআই) স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য প্রতি বছর ৭০০টির বেশি স্কলারশিপ দেয়।

বাংলাদেশসহ ৩২টি দেশের নাগরিক সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (এসআই স্কলারশিপ) নামের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই।

আগে জেনে নিন সুবিধাগুলো

জীবনযাত্রার খরচের জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার দেওয়া হবে। ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান দেবে তারা। স্বাস্থ্য বিমা প্রদান করা হবে। এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ প্রদান করবে, যা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

বাংলাদেশের নাগরিক হতে হবে। স্নাতক ডিগ্রি থাকতে হবে ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ফুলটাইম প্রায় দেড় বছর কাজের অভিজ্ঞতার সমতুল্য)। সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির।

স্নাতকোত্তরের যে প্রোগ্রামে আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের যোগ্য হতে হবে। একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবশ্যই নিশ্চিত করতে হবে এবং ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে।

আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

কখন কীভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

সাধারণত প্রতি বছরের শুরুতে আবেদন আহ্বান করা হয়।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

১৫ দিন আগে

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬