logo
বিদেশে উচ্চশিক্ষা

মালয়েশিয়ায় স্কলারশিপের সুযোগ, ঘুরে আসুন এডমিশন ফেয়ারে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
মালয়েশিয়ায় স্কলারশিপের সুযোগ, ঘুরে আসুন এডমিশন ফেয়ারে

বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ৩ দিনব্যাপী প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড এডমিশন ফেয়ারের আয়োজন করেছে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি। এই ফেয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু ৬টি ফ্যাকাল্টির প্রোগ্রাম এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারবেন।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, ২৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা এর হলরুমে (লেভেল ১২) এই মেলা চলবে।

মেলায় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, স্কলারশিপ এবং ক্যাম্পাসের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীরা জানতে পারবেন।

ইউসিএসআই ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে ৬টি ফ্যাকাল্টির মোট ২৩টি প্রোগ্রামে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স চালু আছে। প্রোগ্রাম ইন্ট্রোডাকশন এন্ড এডমিশন ফেয়ারে শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের পছন্দের প্রোগ্রাম বেছে নিতে পারবেন।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস শিক্ষার্থীদের আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা দিচ্ছে। এই বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেধাবী শিক্ষার্থীদের ৫ কোটি টাকার বেশি স্কলারশিপ ও শিক্ষা সহায়তা অফার করেছে। চলতি শিক্ষাবর্ষেও থাকছে আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ।

প্রসঙ্গত, মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বিশ্বের ইউনিভার্সিটিগুলোর শীর্ষ এক শতাংশের ভেতরে অবস্থান করছে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে যার অবস্থান ২৬৫। ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার মধ্যে প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে এর অবস্থান ৯ম। এটি বাংলাদেশ সরকার অনুমোদিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস দেশের প্রথম ফরেন ইউনিভার্সিটি ক্যাম্পাস।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

১৫ দিন আগে

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬