বিডিজেন ডেস্ক

চীনের কুনমিংয়ে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কনস্যুলেট জেনারেলের হলরুমে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মো. খালেদ।
দূতালয়প্রধান বজলুর রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক উইং কমান্ডার মো. আখতার-উজ-জামান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল প্রমুখ।
সভায় মো. আখতার-উজ-জামান ই-পাসপোর্টের প্রয়োজনীয়তা এবং এর সুফল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। তিনি ই-পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন। ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সংযোজনের প্রশংসা করে তিনি বলেন, এ সেবা কার্যক্রমের মাধ্যমে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও উজ্জ্বল হবে।

কনসাল জেনারেল মো. খালেদ ই-পাসপোর্ট প্রকল্পটি সময়মতো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ই-পাসপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রবাসীদের দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে। ই-পাসপোর্ট কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি মাইলফলক অর্জন করল বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কনসাল জেনারেল কয়েকজন আবেদনকারীকে ‘ই-পাসপোর্ট’ এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। এই সময় ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
**প্রিয় পাঠক, বিডিজেন২৪-এ গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুখ–দুঃখের স্মৃতি, প্রবন্ধ, ফিচার, অনুষ্ঠান বা ঘটনার ভিডিও এবং ছবিসহ নানা বিষয়ের লেখা পাঠান। মেইল: [email protected]

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।