logo
সুপ্রবাস

মিয়ানমারে বাংলাদেশি শিক্ষার্থীরা প্রথমবারের মতো পেল 'অ্যাম্বাসেডরস ট্রাভেল গ্র্যান্ট'

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ডিসেম্বর ২০২৪
Copied!
মিয়ানমারে বাংলাদেশি শিক্ষার্থীরা প্রথমবারের মতো পেল 'অ্যাম্বাসেডরস ট্রাভেল গ্র্যান্ট'
মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে প্রথমবারের মতো চার প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীকে 'অ্যাম্বাসেডরস ট্রাভেল গ্রান্ট' দিয়েছে

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস 'আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪' উদযাপন অনুষ্ঠানে প্রথমবারের মতো চার প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীকে 'অ্যাম্বাসেডরস ট্রাভেল গ্রান্ট' দিয়েছে।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন নতুন প্রজন্মকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে অবহিত করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই অনুদান কর্মসূচির উদ্বোধন করেন।

এই কর্মসূচির আওতায় বাংলাদেশ দূতাবাস মিয়ানমারে বা বাংলাদেশে তাদের শিক্ষা/গবেষণা কাজের সঙ্গে সম্পর্কিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ভ্রমণ ব্যয় বহন করবে।

'আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪' উপলক্ষে মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস ১৮ ডিসেম্বর এক সভার আয়োজন করে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এ ছাড়া, প্রবাসীদের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং অনুদানপ্রাপ্তদের অনুভূতি ব্যক্ত করার পর্বও ছিল।

রাষ্ট্রদূত মনোয়ার হোসেন মহান মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে