logo
সুপ্রবাস

টোকিওতে মহান বিজয় দিবসে রক্তদান কর্মসূচি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ ডিসেম্বর ২০২৪
Copied!
টোকিওতে মহান বিজয় দিবসে রক্তদান কর্মসূচি
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত মো. দাউদ আলী। ছবি: বাংলাদেশ দূতাবাস

জাপানের রাজধানী টোকিওতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর (সোমবার) টোকিওর বাংলাদেশ দূতাবাস ও জাপান রেডক্রস সোসাইটির যৌথ উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এর আগে স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গণে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

Hoisting of the national flag_11zon

পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শহীদ এবং এ বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

আলোচনা পর্বে রাষ্ট্রদূত মো. দাউদ আলী মুক্তিযুদ্ধের সব শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোন এবং জাপানসহ আমাদের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সব বন্ধুরাষ্ট্র ও বিদেশি বন্ধুদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জাপানপ্রবাসীসহ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে