logo
সুপ্রবাস

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ মে ২০২৫
Copied!
বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। 

গতকাল বৃহস্পতিবার (২২ মে) কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের সঙ্গে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে জেদ্দা চেম্বারের ভাইস চেয়ারম্যান রাঈদ ইব্রাহিম আল-মুদাইহিম, ভাইস চেয়ারম্যান ঈমাদ মোহাম্মাদ আল-আবৌদ এবং চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

বাংলাদেশের পক্ষে কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। 

এ ছাড়াও, উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের খাত ভিত্তিক সম্ভাবনা ও সম্প্রসারণ এবং দুই দেশের চেম্বার অব কমার্স সমূহের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

কনসাল জেনারেল আলোচনায় উল্লেখ করেন সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে তার অবস্থান সুদৃঢ় রেখেছে। 

তিনি সৌদি বাজারে বাংলাদেশের উচ্চ মানের চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, হিমায়িত মাছ, কৃষি-প্রক্রিয়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য, চা এবং হালাল মাংসের মতো বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য রপ্তানি বৃদ্ধির মাধ্যমে পণ্য বহুমুখীকরণের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

বৈঠকে তিনি চেম্বার প্রতিনিধিসহ সৌদি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন। 

জেদ্দা চেম্বারের পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিনিধিদলকে সৌদি আরবে আমন্ত্রণ জানানো হয় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সেক্টরভিত্তিক যোগাযোগ বৃদ্ধি ও বি-টু-বি সভা আয়োজনে সহযোগিতা করা হবে মর্মে জানানো হয়। 

বৈঠকে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাত এবং একটি বৃহৎ তরুণ জনশক্তির অভ্যন্তরীণ বাজার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

বাংলাদেশ ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে স্বাগত জানিয়ে সৌদি আরবের ভিশন ২০৩০ এবং বিভিন্ন মেগা প্রকল্প ও ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত চাহিদা পূরণে বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরা হয়। 

রেড সিগেট ওয়েটার্মিনাল বাংলাদেশ, সৌদি-বাংলাদেশ শিল্প ও কৃষি বিনিয়োগ কোম্পানি লিমিটেড (এসএবিআইএনসিও) ইত্যাদি প্রকল্পের মতো নবায়নযোগ্য জ্বালানিখাতসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯ জুন (শুক্রবার) বর্ণাঢ্য নোয়াখালী উৎসব উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

৩৭ মিনিট আগে

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা

সভায় ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, গুণগত মান বজায় রেখে সরবরাহ চেইন আধুনিকায়ন করা গেলে সৌদি বাজারে বাংলাদেশি পণ্য আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

৩ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের আলোচনা ও সংবর্ধনা

কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের আলোচনা ও সংবর্ধনা

অনুষ্ঠানে সংবর্ধিত জিয়াউল কবির সুমন তার বক্তব্যে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি অবিহিত করে তাদের সকল সমস্যা, সাফল্য ও সম্ভাবনার সংবাদগুলো গুরুত্ব সহকারে বেশি বেশি তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

শাহেদা ওবায়েদ তার মূল প্রবন্ধে দেশের শিক্ষাখাতের বর্তমান চ্যালেঞ্জ,সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরেন। বিশেষভাবে তিনি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

১ দিন আগে